ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত অধিকার আদায়ের সংগ্রামে একুশ আমাদের পাথেয়, বিভাগীয় কমিশনার নগরীতে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা আইজিপির ১২ মার্চ,বসছে সংসদ নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ৩ প্রবীণ নেতাকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসাদ নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ শীতে আসে গরম পড়লেই চলে যায় পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

নিয়ামতপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৮:৫১:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৮:৫১:৫০ অপরাহ্ন
নিয়ামতপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত নিয়ামতপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত
নওগাঁর নিয়ামতপুরে প্রায় এক বছর ধরে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ খালি রয়েছে। এতে চরম ব্যাঘাত ঘটছে উপজেলার শিক্ষা কার্যক্রমে। ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষকদের।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে সাতটি পদ সংখ্যা থাকলেও বর্তমানে কর্মরত আছেন তিন জন। তাদের পদগুলো হলো হিসাব রক্ষক কাম ক্লার্ক, অফিস সহকারী, অফিস সহায়ক। এর মধ্যে  হিসাব রক্ষক কাম ক্লার্ক গত ১০এপ্রিল যোগদান করলেও নিয়মিত অফিসে করেন না বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য নিয়ামতপুরে ৪৪টি মাধ্যমিক স্কুল ও ২৬টি মাদ্রাসা আছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিয়ামতপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদে দায়িত্বে ছিলেন আব্দুস সালাম। তিনি গত বছরের  ৯ সেপ্টম্বর  অবসরে যাওয়ার পর আর কোনো শিক্ষা কর্মকর্তা যোগদান করেননি। শিক্ষা কর্মকর্তা অবসরে যাওয়ার প্রায় চার মাস পরে নওগাঁর মান্দা উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহ আলম শেখকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিয়ামতপুরে পদায়ন করে জেলা শিক্ষা অফিস। তবে এতে শিক্ষা কার্যক্রমে যে ব্যাঘাত হচ্ছে তা পুরোপুরি কাটেনি। ফলে শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম পরিচালনায় ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় প্রধান শিক্ষকদের কাজে সহযোগিতা করা, সরকারি নির্দেশনা ও পরামর্শ অনুসরণ এবং বাস্তবায়ন করা, চাহিদাভিত্তিক শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক প্রশিক্ষণ ও মাধ্যমিক শিক্ষার নতুন নতুন ধ্যান-ধারণা-পাঠদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়া, বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করা, বিদ্যালয়ের পাঠদানের দক্ষতা উন্নয়নের জন্য শিক্ষকদের পরামর্শ দেওয়া, বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করা, শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থা করা ইত্যাদি। এছাড়া উপজেলায় প্রতিটি স্কুলে পরীক্ষা গ্রহণের ক্ষেত্রেও স্থবিরতা সৃষ্টি হয়েছে।

নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির বলেন, বিগত প্রায় এক বছর থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় স্কুলগুলোর অফিসিয়াল কাজ থেকে শুরু করে শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি হচ্ছে। উপজেলায় প্রায় স্কুল মাদ্রাসা সহ ৭০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন পেতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। তাছাড়া অতিরিক্ত শিক্ষা কর্মকর্তা থাকলেও স্যারের সাথে প্রায় মুঠোফোনে যোগাযোগ করতে হয়। এতে করে ঠিকমত স্কুলের কাগজপত্রের জমা দেওয়া ও শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নানান পরামর্শ থেকে বঞ্চিত হতে হচ্ছেন শিক্ষকরা। নিয়ামতপুর  উপজেলার পিছিয়ে পড়া শিক্ষার মান উন্নয়নে নিয়মিত মাধ্যমে শিক্ষা কর্মকর্তা পদায়নের জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মুর্শিদা খাতুন বলেন, দীর্ঘ সময় নিয়ামতপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদ খালি রয়েছে। এ কারণে এখানে মান্দা উপজেলার শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দ্বায়িত্ব পালন করছেন। আমি এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে

রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে