ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তাহিরপুরে সড়কের পাশ থেকে ব্যক্তির মরদেহ উদ্ধার ঈশ্বরদীতে মোটরসাইকেলের ধাক্কায় রূপপুর প্রকল্পের শ্রমিক নিহত ঠাকুরগাঁওয়ে দম্পতিসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিংড়ায় কালবৈশাখী ঝড়ে বাড়িঘর লন্ডভন্ড তানোরে ড্রেন পরিষ্কারের ময়লা এক মাস ধরে রাস্তায় ? চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ৩ ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত বাসার বেজমেন্ট থেকে ৭ টুকরো দেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা ড্রোন হামলায় আবুধাবির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন মাগুরায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শিবিরকর্মী ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ৪২ জন হামে আক্রান্ত ফরিদপুরে পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা, ঘটনা ধামাচাপা দিতে ২টি লাশ মাটিচাপা আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের ২০ মণের ‘কালু’কে নিয়ে বিপাকে মমিন নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটি, ছাত্রদলের প্রতিক্রিয়া বিরল প্রজাতির ভাইরাসের প্রাদুর্ভাব, বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা জারি হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু অভিমানের শেষ ঠিকানা ফাঁসির দড়ি: রাণীশংকৈলে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যে যুবকের আত্মহনন পরকীয়ার জেরে সন্তানসহ গৃহবধূকে হত্যা

মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতি !

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৫:৫৪:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৫:৫৪:৪৪ অপরাহ্ন
মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতি ! মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে ডাকাতি !
রাজশাহীর মোহনপুরে দেশ কোল্ড স্টোরেজে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি হয়েছে বলে জানা গেছে। এতে নগদ অর্থ ও প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করেছেন কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। 

বুধবার গভীর রাতে উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত ওই হিমাগারে এ ঘটনা ঘটে। হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হিমাগারের ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।

এরপর ডাকাতেরা পাওয়ার হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরোনো ধাতব মালামাল লুট করে নেয়। একই সঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ডাকাতেরা তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে ভোররাতে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলেন এবং হুইসেল বাজলে অন্য শ্রমিকেরাও মুক্ত হন।

জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ডাকাতির খবর পেয়ে আমরা দ্রুত হিমাগারে যাই। ঘটনাটি নিয়ে গভীর ভাবে করা হচ্ছে। হিমাগারের কেউ ডাকাতির সাথে জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু

ক্রীড়াকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: ভূমিমন্ত্রী মিনু