ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

বিয়ে করতেই হবে, এমন ইচ্ছে আমার নেই: তানিয়া বৃষ্টি

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৪২:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৪২:৩৫ অপরাহ্ন
বিয়ে করতেই হবে, এমন ইচ্ছে আমার নেই: তানিয়া বৃষ্টি ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি সম্প্রতি বিয়ের পরিকল্পনা এবং অভিনয় জীবনের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা কথা বলেছেন। তার মন্তব্যে উঠে এসেছে ব্যক্তিগত জীবন ও পেশাদারিত্বের মধ্যে ভারসাম্য রক্ষার এক কঠিন সমীকরণ।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তানিয়া বৃষ্টি জানান, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। তার মতে, বিয়ে করতে আরও অন্তত চার-পাঁচ বছর দেরি আছে। তানিয়া বলেন, ‘যদি আমি কখনো বিয়ে করি, আমার মনে হয় না যে আমি অভিনয় আর সংসার একসঙ্গে পরিচালনা করতে পারব। আমার ধারণা, দুটো একসঙ্গে চালানো সম্ভব নয়।’

‘আমি হয়তো অভিনয় ছেড়ে দেবো। তবে আমি জানি না ভাগ্যে কী আছে। এখনকার মতো আমার মনে হয় যে, দুটো একসঙ্গে পরিচালনা করতে পারব না।’

সাম্প্রতিক সময়ে তার মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সংবাদ প্রকাশিত হয়। এ প্রসঙ্গে তানিয়া বলেন, ‘বিয়ের পর অভিনয় ছেড়ে দিচ্ছি, দ্বিতীয় বিয়ের কথা  চিন্তা করছি কি কি যেন আসলো সে জিনিসগুলো আসলে আমি এভাবে বলিনি এটা অপ্রত্যাশিত ছিল।’ 

তানিয়া বৃষ্টির কাছে বিয়ে কোনো আবশ্যিক বিষয় নয়। তিনি বলেন, ‘বিয়ে করার একদম ইচ্ছে নেই, সত্যি কথা। বিয়ে করতেই হবে ব্যাপারটা তা না।’

তিনি অভিনেত্রী জয়া আহসানের উদাহরণ টেনে বলেন, ‘আমি যার খুব বড় ফ্যান জয়া আহসান আপু, তিনি কিন্তু মাশাআল্লাহ এই দিকটা (বিয়ে) ছাড়াই এখন এত সুন্দর ক্যারিয়ার করেছেন। আমার মনে হয়, তার জীবনে আর কিছু দরকার নেই।’

তার কথায়, ‘বিয়েটা মেয়েদের ক্ষেত্রে দরকার হয় তা নয়। আমার অনেক দায়-দায়িত্ব আছে, পরিবার আছে, মা আছে, বোন আছে। আমি তাদের নিয়েই সুখী। সামনেও সুখী থাকব। তবে আমি এটাও বলতে পারছি না যে আমি কখনো বিয়ে করব না। যখন যেটা ভাগ্যে থাকবে, তখন সেটাই হবে। কিন্তু বিয়ে করতেই হবে, এমন ইচ্ছে আমার নেই।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের