ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামিনে বের হওয়া ছেলের হাতে খুন হলেন ঘুমন্ত বাবা অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক গোপনে দ্বিতীয় বিয়ে করায় যে 'মাশুল' দিলেন নারী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ তরুণী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিজিবির জালে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ও ফারডিল স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে যেসব সরকারি চাকরিজীবীকে পে-স্কেল না দিতে বলেছে টিআইবি রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রুহুল কবির রিজভী আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩তম জন্মাষ্টমীতে মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা পীরগঞ্জে সোনালী সোসাইটি'র উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষার উদ্যোগ নিয়েছে বিএসটিআই মাদরাসাছাত্র অসুস্থ হওয়ায় ফাঁস হলো ভয়ংকর ঘটনা খামারে খাবার দিয়ে ঘুমাতে যান আমিনুর, সকালে উঠে ‘মাথায় হাত’ চাকরি ছেড়েছেন পাকিস্তানের হাতে ‘ধরা পড়া’ সেই পাইলট ১২৫টি হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলেন পুলিশ কমিশনার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে রাঙামাটির নিম্নাঞ্চল

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৩৫:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:৩৫:১৯ অপরাহ্ন
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে যাচ্ছে রাঙামাটির নিম্নাঞ্চল ছবি: সংগৃহীত
টানা ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপজ্জনক মাত্রা অতিক্রম করেছে। এতে রাঙামাটির বিভিন্ন নিম্নাঞ্চল ও চাষাবাদের জমি প্লাবিত হয়েছে। বুধবার সকাল থেকে জেলার নিচু জায়গাগুলো পানিতে ডুবে যেতে শুরু করে

বৃহস্পতিবার (৭ আগস্ট) জানা গিয়েছে, বাঘাইছড়ি উপজেলার কাচালং নদীর পানি বেড়ে যাওয়ায় রূপকারী ইউনিয়নসহ মাস্টার-পাড়া, মধ্যম পাড়া, হাজী পাড়া, মাদ্রাসা পাড়া, এফ ব্লক, বটতলী এবং আমতলী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হ্রদের পানিতে ডুবে গিয়েছে।

বুধবার রাত ১১টা থেকে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট তিন ফুট করে খুলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বর্তমানে হ্রদের পানির উচ্চতা ১০৮.৭৯ ফুট মিনস সি লেভেল পর্যন্ত পৌঁছেছে।

রাঙামাটি সদর, বরকল, নানিয়ারচর ও জুরাইছড়ি উপজেলার নিচু এলাকাও পানির নিচে চলে গেছে। এসব অঞ্চলে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় স্থানীয়রা নৌকায় যাতায়াত করছেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত বাঘাইহাট এলাকায় বৃহস্পতিবার সেনাবাহিনী ত্রাণ বিতরণ করেছে। মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেক উপজেলার সঠিক তথ্য সংগ্রহে বাধা তৈরি হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার জানান, ৫৫টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন দুর্গতদের সেখানে পাঠানো হয়।

রাঙামাটির স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন জানান, প্লাবিত এলাকায় দ্রুত ব্যবস্থা নিতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। ত্রাণ সহায়তার জন্য বরাদ্দও রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক

অ্যাডিশনাল ডিআইজির নাম-ছবি ব্যবহার করে প্রতারণা! গ্রেফতার যুবক