ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে টানা ১১তম দিনের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা দিল্লিতে বিক্ষোভ ঘিরে ফের বন্ধ ১৬ মেট্রো স্টেশন, চরম ভোগান্তিতে যাত্রীরা পুঠিয়ায় মাদকবিরোধী মোবাইল কোর্ট: তিন মাদকসেবীর কারাদণ্ড মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা

মিয়ানমারে জান্তা সরকারের প্রেসিডেন্ট মারা গেছেন

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:২৭:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:২৭:২৫ অপরাহ্ন
মিয়ানমারে জান্তা সরকারের প্রেসিডেন্ট মারা গেছেন জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। ছবি: সংগৃহীত
মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন।

আজ বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ৭৪ বছর বয়সী সোয়ে দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। আজ বৃহস্পতিবার নেপিদোতে একটি সামরিক হাসপাতালে মারা যান তিনি। এই তথ্য দিয়েছে দেশটির সামরিক বাহিনীও।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০২১ সালে অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করে জান্তা বাহিনী। ওই সময় দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছিল মিন্ট সোয়েকে। কিন্তু এক বছর আগে তিনি বার্ধক্যজনিত কারণে প্রেসিডেন্টের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন।
 
মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, গত ২৪ জুলাই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা বেশি খারাপ হয়ে যায়। ওই সময় তাঁকে হাসপাতালে ইনটেনসিভ কেয়ারে রাখা হয়।

এর ঠিক এক বছর আগে সংবাদমাধ্যমে খবর আসে, স্নায়বিক জটিলতায় ভুগছেন প্রেসিডেন্ট। এ কারণে খেতেও পারছেন না তিনি। এই সংবাদ প্রকাশের কিছুদিন পর জানা যায়, দায়িত্ব থেকে নিজেকে সাময়িক সময়ের জন্য সরিয়ে নিচ্ছেন তিনি। কার্যক্রম পরিচালনার জন্য তিনি মিন অং হ্লাইংকে ক্ষমতা দেন। এই মিন অং হ্লাইংই হচ্ছেন মিয়ানমারের জান্তা প্রধান। পরে জানানো হয়, চিকিৎসা নেওয়ার জন্য ছুটিতে আছেন প্রেসিডেন্ট।

২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থান শুরু হয়। গ্রেপ্তার করা হয় নির্বাচনে জয়লাভ করে ক্ষমতা গ্রহণ করতে যাওয়া নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টকে। কিন্তু মিন্ট ওই সময় দায়িত্বে ছিলেন। তিনি তখন দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। পরে অভ্যুত্থান করে ক্ষমতা দখলে নেয় জান্তা সরকার। সেই সরকারের প্রেসিডেন্ট করা হয় সোয়েকে। এ নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর যেসব জান্তা কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছিল, তাঁদের মধ্যে মিন্ট সোয়েও ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি