ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু নিয়ামতপুরে ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ১

বাংলাদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে বিপাকে ভারতীয়রা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:৪২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:৪২:২৪ অপরাহ্ন
বাংলাদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে বিপাকে ভারতীয়রা বাংলাদেশি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়ে বিপাকে ভারতীয়রা
বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এমন নিষেধাজ্ঞায় বিপাকে পড়েছেন খোদ দেশটির ব্যবসায়ীরাই। ফলে বাংলাদেশ থেকে কম খরচে পোশাক আমদানিসহ বেশ কয়েকটি সুবিধা থেকে বঞ্চিত হবেন ভারতীয় ব্যবসায়ীরা। 

সোমবার (১৯ মে) টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
  
প্রতিবেদনে বলা হয়েছে, কম খরচ, স্বল্প মজুরি, ভর্তুকিযুক্ত বিদ্যুৎ ও স্বল্প শুল্ক সুবিধা পাওয়ায় ভারতের অনেক ব্যবসায়ী বাংলাদেশে পোশাক কারখানা স্থাপন করেন। তবে ভারতীয় সরকারের এ নিষেধাজ্ঞার ফলে এখন থেকে তারা এসব সুযোগ সুবিধা আর পাবেন না। 

বাংলাদেশ থেকে তৈরি পোশাক স্থলপথে পাঠাতে যেখানে সময় লাগতো মাত্র ২ থেকে ৩ দিন, বর্তমানে নিষেধাজ্ঞার কারণে কত সময় ব্যয় হবে তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এখন থেকে বাংলাদেশের তৈরি পোশাক প্রথমে জাহাজে কলকাতা বা মুম্বাইয়ের নাভাশেভা বন্দরে পাঠানো হবে।

এরপর সেখানে কাস্টমসের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে স্থলপথে ব্যবসায়ীদের কাছে যাবে। 
এ বিষয়ে ভারতের অ্যাপারেল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর বলেন, এ নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ থেকে পণ্য পরিবহনের সময় ও খরচ বৃদ্ধি পাবে। এতে ভারতের বাজারে বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতা সীমিত হতে পারে।

ঠাকুর আরো বলেন, ‘এই সিদ্ধান্ত বাংলাদেশি পোশাক আমদানিতে বহুমাত্রিক প্রভাব ফেলতে পারে।

বিশেষ করে যখন ভারতের পোশাক আমদানির একটি বড় অংশ স্থলপথে আসে। এর মধ্যে শুধু পেট্রাপোল স্থলবন্দর দিয়েই ৭৬শতাংশ পোশাক ভারতে আসে।’
বাণিজ্য বিশেষজ্ঞ অজয় শ্রীবাস্তব বলেন, ‘ভারতীয় নির্মাতারা স্থানীয় কাপড় কিনলে ৫ শতাংশ জিএসটি দিতে হয়, কিন্তু বাংলাদেশি প্রতিষ্ঠান চীন থেকে করমুক্ত কাপড় আমদানি করতে পারে এবং ভারতীয় বাজারে রপ্তানির জন্য প্রণোদনাও পায়।’

বাংলাদেশের বিশাল উৎপাদন ক্ষমতা এবং সময়মতো সরবরাহের জন্য অনেক ভারতীয় খুচরা বিক্রেতাই তাদের উপর নির্ভরশীল। 

ভারতের একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বলেন, ‘বড় অর্ডার থাকলে আমি বাংলাদেশকেই বেছে নিই, কারণ তারা এককভাবে সম্পূর্ণ অর্ডার সময়মতো দিতে পারে।

তবে বর্তমান এই নিষেধাজ্ঞার ফলে কম খরচে কীভাবে প্রতিষ্ঠান চালাবেন তা জানেন না বেশিরভাগ ভারতীয় খুচরা ব্যবসায়ী। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি