ঢাকা , বুধবার, ১৫ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি সম্পদবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি মিলন নগরীতে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা ও এসকাফ সিরাপ-গ্রেফতার ৩ এমবাপেদের নিয়ে বর্ণবিদ্বেষী মন্তব্য! সেমিফাইনালের আগে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধুয়ে দিলেন স্পেনের ইয়ামাল বাছুরকে মঞ্চে টেনে এনে নাচানোর চেষ্টা! ভিডিয়ো দেখে কড়া বার্তা টিনার ‘কারও সঙ্গেই যৌন সম্পর্ক চাই না’, নিজেকে উভকামী বলেছিলেন, এ বার অন্য গোপন কথা জানালেন আকাঙ্ক্ষা রাসিক প্রশাসকের সাথে পিএসএস সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শিশুকে চেতনানাশক খাইয়ে ধর্ষণ মুদি দোকানির প্রবাসীর স্ত্রী নিয়ে যুবক উধাও, স্বামীর হুলুস্থুল কাণ্ড ডিগ্রি পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি প্রকাশ সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি চালাল বিজিবি কুড়িগ্রামে পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন বিস্কুটের লোভ দেখিয়ে পাঁচ ও ছয় বছর দুই শিশুকে ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে সাতক্ষীরা ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার ঝিনাইদহে বাবা-ছেলের একসঙ্গে ইয়াবা সেবন রাস্তা থেকে মাদরাসাছাত্রীকে তুলে নিয়ে আখক্ষেতে ধর্ষণচেষ্টার অভিযোগে বিস্কুটের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্ত্রীকে হাত-পা বেঁধে, চুল কেটে রাতভর নির্যাতন মাদকসেবীর তিন বছর ধরে বিদেশে স্বামী, সন্তান জন্ম দিয়ে আলোচনায় স্ত্রী সাতক্ষীরায় ধর্ষণের শিকার শিশুর পাশে জেলা প্রশাসন প্রবাসীর জমানো টাকা নিয়ে উধাও স্ত্রী, হাসপাতালে কাতরাচ্ছে ৫ বছরের শিশু

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:১৮:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:১৮:২৪ অপরাহ্ন
মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক মহিলা ১৪ বছর বয়সী মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ওই একই মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিকের (৩৫) বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে উপজেলার বালাশুর এলাকায়। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান।

ভুক্তভোগী কিশোরী জামিয়া উম্মুল ক্বোরা মহিলা মাদরাসার শিক্ষার্থী।

অভিযোগ রয়েছে, অসুস্থতার কারণে সে মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি মোহাম্মদ তকীউর রহমান সিদ্দিকের কাছে ঝাড়ফুঁক করাতে গেলে তিনি তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা মাদরাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে গণপিটুনি দেন।

পরে শ্রীনগর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে থানায় এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

স্থানীয়দের ভাষ্যমতে, অভিযুক্ত শিক্ষক দীর্ঘদিন ধরে ধর্মীয় চর্চার আড়ালে ঝাড়ফুঁকের নামে ছাত্রছাত্রীদের সঙ্গে আপত্তিকর আচরণ করে আসছিলেন বলে গুঞ্জন রয়েছে। 

এ বিষয়ে শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান

রাজশাহীতে র‌্যাব-৫-এর টাউন হল সভা: মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ঐক্যের আহ্বান