ঢাকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী বইমেলায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীর ভিড় দর্শনার্থীর ভিড়, বই বিক্রিতে হতাশা মান্দায় দুর্নীতির অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহীবাসীকে জেলা পরিষদ প্রশাসকের বাণী পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায় পেকিন হাঁস পালনে লাখপতি সিংড়ার জাহিদ সিংড়ায় পাখি শিকারে বাধা দেওয়ায় মাছচাষীকে গুলি, হাসপাতালে ভর্তি নগরীতে দুই ভাইকে অপহরণ করে টাকা আদায়, জুয়া অ্যাপসহ গ্রেপ্তার ১ পাওনা টাকা চাওয়ায় ছোট ভাইয়ের মাথা ফাটালো বড় ভাই নগরীজুড়ে মাদক কারবারি ও অনলাইন জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩০ রাজশাহী সিমান্তে ভারতীয় মদ, ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার রাজশাহী বিভাগের চাষি ও কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর মতবিনিময় আগামী ৮ নভেম্বর পর্যন্ত সরকারী ছুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের তিন দিন পর সোনামসজিদ বন্দরে কর্মবিরতি প্রত্যাহার, শুরু আমদানি-রপ্তানি প্রতিবেশীর বাড়িতে গ্যাসলাইট আনতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার আগামী ২৩ ডিসেম্বর এইচএসসির সম্পূরক পরীক্ষার ফলাফল সুইডিশ সরকারের বৃত্তি বিনা খরচে স্নাতকোত্তর পড়ার সুযোগ দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক রাধিকা আপ্তে

সংসদ নির্বাচন: কমিশন বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসতে পারে

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:১২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:১২:০১ অপরাহ্ন
সংসদ নির্বাচন: কমিশন বৈঠক থেকে যেসব সিদ্ধান্ত আসতে পারে ছবি: সংগৃহীত
আগামী সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, আরপিও সংশোধন, প্রবাসী ভোট পদ্ধতির অগ্রগতিসহ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত আসতে সিইসির সভাপতিত্বে সভা করছে ইসি সচিবালয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়ে এখনো চলছে। ইসির ৯ম কমিশন সভা থেকে আরপিও এর বেশকিছু সংশোধনী আসতে যাচ্ছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।
 
নির্বাচনে প্রার্থীর ও দলের আচরণ বিধিমালায় বিশেষভাবে যুক্ত হতে যাচ্ছে এআই প্রযুক্তির ব্যবহারের বিষয়টি। ভোটের প্রচারণায় পরিবেশবান্ধব সামগ্রী, ব্যানার ফেস্টুনের ব্যবহারে শিথিলতাও রয়েছে তালিকায়। একইসঙ্গে নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারে যুক্ত হতে পারে বিশেষ কিছু নির্দেশনা।
 
এর আগে সকালে ২০২৬ এর ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে প্রধান উপদেষ্টার কার্যালয়ের দেয়া চিঠি পেয়েছে বলে জানায় ইসি। এতে উল্লিখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
 
এ সময়ের মধ্যে কমিশন সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে আজকের কমিশন সভা থেকে বেশকিছু নির্দেশনা আসতে যাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়