ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা যুদ্ধবিরতিতে সম্মত লেবানন ও ইজরায়েল! থানায় স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটানোর অভিযোগে ৩ পুলিশ সদস্য প্রত্যাহার মসজিদে সালাত শেষে অবস্থানেও রয়েছে বিশেষ ফজিলত নিরাপত্তাহীনতায় অভিনেত্রী কিনজা হাশমি গণহত্যার দায়ে জামায়াত-আ.লীগ একই সূত্রে গাঁথা: প্রতিমন্ত্রী ইশরাক প্রেমিকার ওপর অভিমান করে মোটরসাইকেলে আগুন দিলেন যুবক প্রেমের সম্পর্কের জেরে কিশোরীকে হত্যা, প্রধান অভিযুক্তসহ আটক ৩ ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও সচেতনতামূলক ক্যাম্পেইন নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, শনাক্তে পুলিশের অভিযান অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশদের মাঝে আনুতোষিকের চেক বিতরণ রাণীনগরে ছিনতাইকারীর কবল থেকে রক্ষা পেতে অটোরিকশা থেকে লাফ দিলেন যাত্রী ঠাকুরগাঁওয়ে নাগর নদী সীমান্তে পুশব্যাকের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি মুক্তিযুদ্ধ-মুক্তিযোদ্ধাদের অসম্মানের চেষ্টা করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: নোয়াখালীতে প্রতিমন্ত্রী ইশরাক অবসরপ্রাপ্ত ও মৃত কর্মচারীদের ওয়ারিশগণের মাঝে আনুতোষিকের চেক বিতরণ করলেন রাসিক প্রশাসক তানোরে যুবককে হাতুড়িপেটা করে নালায় নিক্ষেপ! বেড়ে গেল বিদ্যুতের দাম  'পাপের প্রায়শ্চিত্ত করতে আমি...', গ্ল্যামার দুনিয়া থেকে কেন সরে গিয়েছিলেন কঙ্গনা? একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বান: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

বরফশীতল ফেস রোলার ও ঠান্ডা জলের ঝাপ্টার একই ভূমিকা? সকালের এই রুটিন কি অপরিহার্য

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৪:০৮:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৪:০৮:৫৪ অপরাহ্ন
বরফশীতল ফেস রোলার ও ঠান্ডা জলের ঝাপ্টার একই ভূমিকা? সকালের এই রুটিন কি অপরিহার্য ছবি: সংগৃহীত
মুখের ত্বক টানটান করার জন্য ফেস রোলারের রমরমা বেড়েছে। সমাজমাধ্যমে ত্বকচর্চার রিল দেখার নেশা রয়েছে কি? তা হলে আইস রোলারের ভিডিয়ো চোখে পড়ার কথা। ফেস রোলারের প্রকারভেদে বরফঠান্ডা ফেস রোলারের জনপ্রিয়তা বেশি। ছোট একটি রোলিং মাসাজার দিয়ে সকালে ত্বকে চালিয়ে নিলে উপকার পান অনেকে। ত্বককে টানটান করা থেকে শুরু করে, নিস্তেজ ও ফোলা ভাব দূর করা, এমনকি সকালের এই রুটিন মন-মেজাজ উন্নত করতে পারে বলে দাবি করেন অনেকে। কিন্তু প্রতি দিন সকালে আইস রোলার ব্যবহারের প্রয়োজন রয়েছে কি না, বা এর নেপথ্যে বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে কি না, জেনে নেওয়া উচিত।

বরফের শীতল স্পর্শের উপকার পেতেই আইস রোলার ব্যবহার করা হয়। সারা মুখে রোলারের চাপ দিয়ে দিয়ে ত্বকের রক্তপ্রবাহ বাড়ানো হয়। মুখ ও চোখের ফোলা ভাব ও ক্লান্তি কিছুটা হ্রাস পায়। অনেকে ক্রিম বা সিরাম মাখার পর রোলার ব্যবহার করেন। তাতে পণ্য ত্বকের সঙ্গে ভাল ভাবে মিশে যেতে পারে। এর ফলে মুখ সাময়িক ভাবে টানটান হয়ে যায়। তা ছা়ড়া খানিক ক্ষণের জন্য স্নায়বিক চাপ কমিয়ে স্বস্তি দিতে পারে। ত্বকের প্রদাহও কমানো যায় আইস রোলিংয়ের মাধ্যমে। উপরন্তু ত্বকের ছিদ্রগুলিকে সংকুচিত করতে পারে বলেও বিশ্বাস।

আদৌ কতখানি উপকার পাওয়া যায়?
১. আপনি যদি ভাবেন, ত্বকে দীর্ঘমেয়াদি টানটান ভাব আনবেন, তা হলে অতও কাজ দেবে না। ‘ফেস লিফট’-এর বিকল্প নয় এটি। মুখের গঠনে পরিবর্তন আসে না। তবে চোয়াল তীক্ষ্ণ করার জন্য আইস রোলারের সঙ্গে গুয়া শা ব্যবহার করলে তাও উপকার পাওয়া যেতে পারে।

২. ঠিক একই ভাবে ত্বকের ছিদ্রগুলিকে অল্প সময়ের জন্য সংকুচিত করতে পারে। ত্বকের তাপমাত্রা যে মুহূর্তে ঘরের তাপমাত্রায় চলে আসবে, তখনই ছিদ্রগুলি আবার খুলে আসবে। অর্থাৎ কেবল মাত্র শীতল প্রভাবে খানিক সময়ের জন্য উপকার মেলে। তাই বলা হয়, কোনও ফোটোশুট বা কোনও অল্প সময়ের কাজ থাকলে আইস রোলার কার্যকরী হতে পারে। ঠান্ডা জলের ঝাপ্টার থেকে খুব আলাদা কিছু নয়।

৩. এ কথা ঠিক যে, প্রদাহ কমানোর জন্য দীর্ঘমেয়াদি পন্থা হিসেবে কাজে আসতে পারে আইস ফেস রোলার। ত্বকের উপর লাল ভাব, জ্বালা, প্রদাহ থেকে তৈরি হওয়া ব্রণ সারানোর জন্য বরফের শীতল স্পর্শ সাহায্য করতে পারে। তবে ফ্রিজ়ার থেকে বার করে সরাসরি ধাতব রোলার মুখে লাগালে হিতে বিপরীত হতে পারে। কাপড়ে জড়িয়ে নেওয়া ভাল বা ফ্রিজ়ারের বদলে ফ্রিজে রাখলে ভাল।

৪. ত্বকচর্চার পণ্য শোষণের জন্য তেমন কার্যকরী নয় আইস ফেস রোলার। বরং উল্টো কাজ করতে পারে। ধরা যাক, আপনি সিরাম মেখেছেন। কিন্তু সঙ্গে সঙ্গে রোলার প্রয়োগ করবেন না। ৩-৪ মিনিটের ব্যবধান প্রয়োজন।

রোজ সকালে ব্যবহার করা উচিত?
আইস রোলিং একটি ট্রেন্ড হিসেবে শুরু হলেও এতে কিছু উপকারিতা রয়েছে। তবে জাদুকরী ফল মেলার আশা করা উচিত নয়। আর তাই রোজ এটি ব্যবহার না করলেই ভাল। সকালের নিস্তেজ ত্বককে সতেজ ও ঠান্ডা করতে অনেকেই রোলিং মাসাজ করেন। কিন্তু রুটিনে বাদ পড়ে গেলে ত্বকের বিশেষ কোনও ক্ষতি হয় না। তবে যদি প্রদাহের সমস্যায় ভোগেন, তখন নিয়মি কয়েক দিন আইস রোলিং করা উচিত। নচেৎ এতও উপকারী নয় যে, এক দিনও বাদ দেওয়া যাবে না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা

মাদক নিয়ন্ত্রণ ও নিরাপদ রাজশাহী গড়তে আরএমপি’র বিশেষ সমন্বয় সভা