ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ রাজশাহীর স্বেচ্ছাসেবক নেতা শান্ত'র বিরুদ্ধে রাজশাহী বিভাগের ৬ জেলায় অচল ৬০ আইসিইউ শয্যা, রামেকে জনবল সংকটে বাড়ছে মৃত্যু ঝুঁকি রাণীশংকৈলে বিশ্ব জাকের মঞ্জিলের হিন্দু ভক্তদের মিলন মেলা রাণীনগরে ভ্রাম্যমান আদালতে মাদক সেবির কারাদন্ড রাণীনগর থানা পুলিশের অভিযানে গ্রেফতার - ৪ বগুড়া-৬ উপনির্বাচন: ধানের শীষে ভোট চাইলেন হেলালুজ্জামান তালুকদার লালু জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসক রাজশাহীকে শুভেচ্ছা সাংবাদিক লাঞ্চিতের ঘটনায় আরইউজের নিন্দা-প্রতিবাদ চারঘাটে ককটেল, দেশীয় অস্ত্র জব্দ ও মাদকসহ গ্রেফতার-২ ৫০ তম বিসিএস পরীক্ষা উপলক্ষে আরএমপির গণবিজ্ঞপ্তি বাঘায় সিএনজি চাপায় নিহত-৪, পলাতক আসামি আলমগীর গ্রেফতার কুমিল্লায় ৩ বাসে আগুন ২য় ক্রু উদ্ধারে যুক্তরাষ্ট্রকে হারাতে হয়েছে দুটি পরিবহন বিমান রাণীনগরে আগাছা নাশক ছিটিয়ে জমির ধান পুড়িয়ে দেয়ার অভিযোগ শাকিবের স্পর্শ কোনো অনৈতিক স্পর্শ ছিল না: জ্যোতির্ময়ী দোকানপাট, শপিংমল খোলা থাকবে ৭টা পর্যন্ত মেয়েকে ধর্ষণের পর অন্তঃসত্ত্বা এরপর গর্ভপাত, বাবা গ্রেপ্তার কিশোরী বয়সে গর্ভধারণে যেসব ঝুঁকি রয়েছে রূপচর্চার প্রতিটি ধাপ মেনেও অনুজ্জ্বল ত্বক, জেনে নিন সমাধান নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

১১টি সংস্কার কমিশন: ১৬টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে, ৮৫টি করা হচ্ছে

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৩:৪৭:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:৪৭:০৭ অপরাহ্ন
১১টি সংস্কার কমিশন: ১৬টি প্রস্তাব বাস্তবায়ন হয়েছে, ৮৫টি করা হচ্ছে ছবি: সংগৃহীত
ক্ষমতা গ্রহণের পর দুর্নীতি দমন, জনপ্রশাসন সংস্কার কমিশনসহ মোট ১১টি কমিশন গঠন করে দেয় অন্তর্বর্তী সরকার। সবগুলো সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। এসব প্রতিবেদনে থাকা আশু বাস্তবায়নযোগ্য ১২১টি সুপারিশের মধ্যে ১৬টি বাস্তবায়ন করা হয়েছে। এ ছাড়া, ৮৫টি সুপারিশ বাস্তবায়ন করা হচ্ছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, ১১টি সংস্কার কমিশনের আশু বাস্তবায়ন করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, সে বিষয়ে আজকে তথ্য উপস্থাপন করা হয়েছে। আইন উপদেষ্টা ১২১টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য বলে চিহ্নিত করেন। তার মধ্যে ১৬টি বাস্তবায়ন করা হয়েছে, ৮৫টি বাস্তবায়ন করা হচ্ছে, ১০টি আংশিক বাস্তবায়ন করা হচ্ছে এবং আরও ১০টি বাস্তবায়নযোগ্য কিনা— তা বিবেচনা করা হচ্ছে।

এর আগে সকাল সাড়ে ১০টায় মন্ত্রিপরিষদ কক্ষে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু হয়। দুপুরে এ বৈঠক শেষ হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের সচিবালয়ে দ্বিতীয় বৈঠক। সকাল ১০টা ২৫ মিনিটে প্রধান উপদেষ্টা সচিবালয়ে প্রবেশ করেন।

এর আগে গত বছরের ২০ নভেম্বর সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। এটি ছিল সচিবালয়ে উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। প্রধান উপদেষ্টার প্রবেশ উপলক্ষে সচিবালয়জুড়ে বাড়ানো হয় নিরাপত্তা। ১ নম্বর গেইট ছাড়া বাকি সবগুলো গেট বন্ধ ছিল। দর্শনার্থী প্রবেশও নিষিদ্ধ ছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭

নগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৭