ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেফতার গ্রিসে উষ্ণতা ছড়াচ্ছেন মারিয়া মীম পুরো লেবানন জ্বালিয়ে-পুড়িয়ে দিতে হবে: ইসরাইলের মন্ত্রী টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু পরনিন্দা ও অপবাদের ভয়াবহ পরিণতি টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ পুরুষদের ম্যাচে প্রথম ‘অল-আমেরিকান’ মহিলা রেফারি দল সিংড়ায় জিয়া পরিষদের উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির তিস্তা ব্যারেজ পরিদর্শনে ডায়েট করে ওজন কমাতে গিয়ে দুর্বল হয়ে পড়ছেন না তো! রাণীনগরে এতিম শিশুদের জন্য উন্মোক্ত করা হলো দালানবাড়ী ফলবাগান নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু বিয়েতে ‘কবুল’ বলা কি আবশ্যক রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে সিআইডির বিজ্ঞপ্তি যুক্তরাষ্ট্রের যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ ব্রিটেনের উপনির্বাচনে সহজেই জিতলেন বার্নহাম! দাবি করবেন প্রধানমন্ত্রীর পদ প্রশ্ন করতেই সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা এসিল্যান্ডের, দিলেন গালিও

গার্ডিয়ানের ইন্স্যুরেন্স এর আওতায় এখন পারফেট্টি ভ্যান মেলের কর্মীরাও

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৩:৪১:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:৪১:৪৯ অপরাহ্ন
গার্ডিয়ানের ইন্স্যুরেন্স এর আওতায় এখন পারফেট্টি ভ্যান মেলের কর্মীরাও গার্ডিয়ানের ইন্স্যুরেন্স এর আওতায় এখন পারফেট্টি ভ্যান মেলের কর্মীরাও
পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সাথে সম্প্রতি এক চুক্তি স্বাক্ষর করেছে দেশের শীর্ষস্থানীয় করপোরেট গ্রুপ ইন্স্যুরেন্স সেবাদাতা প্রতিষ্ঠান গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর ফলে, পারফেট্টি ভ্যান মেলের কর্মীরা গার্ডিয়ানের ইন্স্যুরেন্স সুবিধার আওতায় আসবে। 
এই পার্টনারশিপের ফলে এখন থেকে পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড-এর সকল কর্মী ও তাদের পরিবারের সদস্যরা লাইফ ইন্স্যুরেন্স ও চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন সুবিধা পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্প্রতি ঢাকায় পারফেট্টি ভ্যান মেলের কর্পোরেট অফিসে অনুষ্ঠিত হয়। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ান এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ; এসভিপি ও হেড অব গ্রুপ ইন্স্যুরেন্স গাজী রাফি আহমেদ শামস; এসভিপি ও ডেপুটি হেড (গ্রুপ ইন্স্যুরেন্স) ইফতেখার আহমেদ; এসএভিপি ও বিজনেস লিড (গ্রুপ ইন্স্যুরেন্স) আবু হানিফ; এসএভিপি ও হেড অব সার্ভিস (গ্রুপ ইন্স্যুরেন্স) জিনাত ফেরদৌসী; এসএভিপি ও টিম লিডার (গ্রুপ সার্ভিস) মাসুদুর রহমান মজুমদার; কি অ্যাকাউন্ট ম্যানেজার (গ্রুপ ইন্স্যুরেন্স) আহমেদ শাফিউল হক এবং বিজনেস রিলেশনশিপ ম্যানেজার, (গ্রুপ ইন্স্যুরেন্স) সোহানুর রহমান।    

অন্যদিকে, পারফেট্টি ভ্যান মেলে বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কাপুর; ডিরেক্টর (হিউম্যান রিসোর্সেস) মোহাম্মদ সাব্বির জাহাঙ্গীর; ট্যালেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওডি অ্যান্ড এইচআরবিপি সিনিয়র ম্যানেজার অনিন্দিতা তৃষা; সি অ্যান্ড বি ও এইচআর সার্ভিসেসের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ জাইদ বিন আতাউর; ওডি অ্যান্ড এইচআর সার্ভিসেসের সিনিয়র এক্সিকিউটিভ আহনাফ তাহামিদ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গার্ডিয়ান এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “প্রতিষ্ঠানের কর্মী ও তাদের পরিবারের জন্য একটি ইন্স্যুরেন্স কভারেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্স্যুরেন্স মানুষকে  নিরাপত্তাবোধ ও মানসিক প্রশান্তি দেয়, যা কর্মীদের অফিসের কাজ ও ব্যক্তিগত উন্নয়নে মনোনিবেশ করতে ভূমিকা রাখে।” তিনি আরও বলেন, “পারফেট্টি ভ্যান মেলের সাথে এই পার্টনারশিপে আমরা অত্যন্ত আনন্দিত, সেই সাথে তাদের কর্মীদের জন্য আমাদের ইন্স্যুরেন্স সেবা প্রদান করতে পেরে আমরা গর্বিত।” 

দুই প্রতিষ্ঠানের মধ্যে এই সহযোগিতা পূর্ণ পদক্ষেপই প্রমাণ করে গার্ডিয়ান সবসময় কর্পোরেট প্রয়োজন অনুযায়ী নির্ভরযোগ্য ইন্স্যুরেন্স সমাধান দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২

নগরীতে হেরোইন, ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট সহমাদক কারবারী গ্রেপ্তার ২