ঢাকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক আরএমপির অভিযানে রাজশাহীতে ৮ জন আটক যুক্তরাষ্ট্রের একই দিনে ৫০ অঙ্গরাজ্যের মুসলিম সম্প্রদায়ের ঈদুল ফিতর উদযাপন তানোরে বরেন্দ্র ক্যাবল নেটওয়ার্কে ভাঙচুর কোটি টাকার ক্ষতি রাণীনগরে পিতা-পুত্রকে কারাদন্ড মোহনপুরে ছুরিকাঘাতে যুবক নিহত তানোরে শিব নদী পাড়ে বিনোদন পিপাসু মানুষের ভিড় জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন কাটাখালিতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১ নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার রাজশাহীতে বিজিবির অভিযানে মাদক জব্দ, পাচারকারীরা পালিয়েছে ঈদে ঘরমুখো যাত্রীদের সহায়তায় রাজশাহী রেলস্টেশনে রাসিকের উদ্যোগ শুরু বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার

ভারতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:৩৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:৩৬:৩১ অপরাহ্ন
ভারতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার ভারতে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার
ভারতে অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই নিজেদের বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন।

তারা হলেন— মজনু গাজী, মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। মজনু গাজীর বয়স ৫২ বছর, তিনি খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা। ৪০ বছর বয়সী কামাল শেখের বাড়ি খুলনার বেতকাশি এলাকায়। মেহেদী হাসানের বিস্তারিত পরিচয় পুলিশ প্রকাশ করেনি। 
 
জানা যায়, তাদের গ্রেপ্তার করা হলেও ৫ দিন ধরে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল। প্রথমে রহড়া এলাকা থেকে মজনু গাজী ও কামাল শেখকে গ্রেপ্তার করা হয়।

তাদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তীতে কলকাতার নিউটাউনের লস্করপাড়া এলাকা থেকে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট ১৪ ধারায় মামলা করা হয়েছে। রবিবার (১৮ মে) তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদে কামাল শেখ নিজেকে বাংলাদেশ আওয়ামী লীগের সক্রিয় কর্মী বলে দাবি করেন।

একই দাবি করেছেন বাকি দুজনও। কামাল শেখ পুলিশকে বলেছেন, ‘আমি সেখানে (বাংলাদেশে) ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব ছিলাম। গত ৫ আগস্ট সরকার পতনের পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। এরপর ৮ আগস্ট সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশ করি এবং রহড়া থানার বিভিন্ন এলাকায় আত্মগোপন করি।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার

নগরীর বেলপুকুরে ১০লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি রায়হান গ্রেফতার