ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী জেলা ও মহানগর আদালতে কর্মরত পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত গির্জা, মন্দির, দরগায় গেলে কী অনুভূতি হয়? ধর্মীয় ভেদাভেদ নিয়ে কী মতামত তলপতি বিজয়ের? বিহারে মহিলাকে গণধর্ষণ, যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল বুলেট, পাথর ও কাঠের টুকরো! অধরা পাঁচ অভিযুক্ত মাদরাসায় মিলল ‘মেইড ইন পাকিস্তান’ লেখা অস্ত্র নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে তিন দিনব্যাপী ফল মেলা শুরু প্রবাসীর বউ নিয়ে গেল ‘জিনের বাদশা’ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় জুনায়েদ নামে এক শিশুর মৃত্যু ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের সঙ্গে নদীতে নেমে স্কুলছাত্রের মৃত্যু প্রতিপক্ষ এলোমেলো হয়ে যাবে নেইমার মাঠে নামলেই পবায় মাদ্রাসা শিক্ষককে মারধরের অভিযোগ; শিক্ষার্থীদের মানববন্ধন এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা নকল ও ভেজাল ঔষধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: রাজশাহীতে ঔষধ প্রশাসনের মহাপরিচালক ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল নোয়াখালীতে সাত ইয়াবাসেবীর কারাদণ্ড সমাজসেবা ও নারী নেতৃত্বে অনন্য অনু চৌধুরী সংসদে মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর প্রথা বাতিল মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয়

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৩:৩৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:৩৭:৫০ অপরাহ্ন
মাইলস্টোন শিক্ষক মেহরিন চৌধুরীর নামে অ্যাওয়ার্ড চালু করবে শিক্ষা মন্ত্রণালয় ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় নিজের জীবন উৎসর্গ করে অন্তত ২০ শিক্ষার্থীকে রক্ষা করেন সাহসী শিক্ষিকা মেহরিন চৌধুরী। তার এই বীরত্বপূর্ণ আত্মত্যাগের স্মরণে শিক্ষা মন্ত্রণালয় ‘মেহরিন চৌধুরী অ্যাওয়ার্ড’ চালুর সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, এই অ্যাওয়ার্ড প্রতি বছর সাহসী ও অনুকরণীয় কর্মকাণ্ডে অংশ নেওয়া শিক্ষকদের প্রদান করা হবে।

সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে শুরু হওয়া বৈঠকটি দুপুরে শেষ হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের আমলে এটি উপদেষ্টা পরিষদের দ্বিতীয় বৈঠক। এর আগে ২০২৪ সালের ২০ নভেম্বর সচিবালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধান উপদেষ্টার আগমন উপলক্ষে সচিবালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ১ নম্বর গেট ছাড়া বাকি সব গেট বন্ধ রাখা হয় এবং দর্শনার্থীদের প্রবেশও সীমিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ দুই মাদক কারবারী গ্রেফতার