ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ রাজশাহীতে জাপানি ভাষা শিক্ষা ও স্কিল স্থাপনে আগ্রহ জাপানি ব্যবসায়ীদের মহানগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২৩ গুরুদাসপুরে অপমৃত্যুর সুরতহালে গিয়ে জনরোষের শিকার ২ পুলিশকে ক্লোজড রাজশাহীতে সারের সংকট নেই, ডিসি আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড রাজশাহীর সাজাপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ও শাহমখদুমে বিপুল পরিমান মদ জব্দ মায়েদের সম্পৃক্ততায় রান্না করা খাবার পৌঁছাবে প্রাথমিকের শিশুদের কাছে পত্নীতলায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু প্রাথমিক শিক্ষায় রিপোর্ট নির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ডিভোর্স লেটার পেয়ে প্রাণ দিলেন স্ত্রীর ‘নয়ছয়ে’ মৃত্যুশয্যায় থাকা যুবক ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর

ফিফা র‍্যাংকিংয়ে অভূতপূর্ব উন্নতি বাংলাদেশ নারী দলের

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৩:২৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:২৪:১৮ অপরাহ্ন
ফিফা র‍্যাংকিংয়ে অভূতপূর্ব উন্নতি বাংলাদেশ নারী দলের ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ফুটবল দল ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়েছে। এর আগে সর্বশেষ গেল ১২ জুনে করা র‍্যাংকিংয়ে বাংলাদেশ ছিল ১২৮তম স্থানে। হালনাগাদ করা র‍্যাংকিংয়ে বাংলাদেশের মেয়েরা রয়েছে ১০৪তম স্থানে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) হালনাগাদ করা র‍্যাংকিংয়ে এই তথ্য জানা গেছে। 

হালনাগাদ র‍্যাংকিংয়ে সবচেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরই। আর কোনো দেশ এত বেশি ধাপ এগোতে পারেনি।

তবে আশা করা হচ্ছিলো, বাংলাদেশের মেয়েরা র‍্যাংকিংয়ে সেরা ১০০ দলের ভেতরে ঢুকতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত ভক্তদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। পাশাপাশি দেখার ছিল, র‍্যাংকিংয়ে ২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপে জায়গা পাওয়া দলগুলোর কোনো একটিকে পেছনে ফেলতে পারে কিনা বাংলাদেশ। সেটিও হয়নি।

এতদিন ২০২৬ সালের এশিয়ান কাপে যে ১২টি দল খেলবে, তাদের মধ্যে র‍্যাংকিংয়ে সবার নিচে ছিল বাংলাদেশ। হালনাগাদ র‍্যাংকিংয়ে নিচেই থাকলো আফঈদারা।

নতুন র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে উঠেছে এবারের নারী ইউরোর রানার্সআপ দল স্পেন। আগের র‍্যাংকিংয়ে শীর্ষ থাকা যুক্তরাষ্ট্র নেমে গেছে দুই নম্বরে।

তিন ধাপ এগিয়ে সুইডেন রয়েছে তৃতীয়স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড রয়েছে চারে। দুই ধাপ অবনতি হয়ে পাঁচে নেমে গেছে জার্মানি। এছাড়া তিন ধাপ পিছিয়ে শীর্ষ পাঁচ থেকে সরে ৭ নম্বরে চলে গেছে নারী কোপার চ্যাম্পিয়ন ব্রাজিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০