ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

হৃতিক আর জুনিয়র NTR-এর, বাজার কাঁপাবে 'ওয়ার ২'র 'জনাবে আলি' গান

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০৩:১৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০৩:১৬:১৭ অপরাহ্ন
হৃতিক আর জুনিয়র NTR-এর, বাজার কাঁপাবে 'ওয়ার ২'র 'জনাবে আলি' গান ছবি: সংগৃহীত
ছবির মুক্তির আগে শুধু একটি গানের ঝলক। তাও আবার গোটা গানের ভিডিও নয়, শুধু টিজার। কিন্তু তা সত্ত্বেও উত্তেজনা তুঙ্গে। যশরাজ ফিল্মসের (YRF) বহুল প্রতীক্ষিত স্পাই থ্রিলার 'ওয়ার ২'-এর গান ‘জনাব-এ-আলি’-র টিজার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই দর্শকদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কারণ একটাই—এই গানে এক ফ্রেমে মুখোমুখি হয়েছেন বলিউডের গ্রিক গড হৃতিক রোশন এবং দক্ষিণের ফায়ারস্টার জুনিয়র এনটিআর। আর তাঁদের ডান্স ফেস-অফ দেখে দর্শকরা বলছেন, 'এটাই হল আসল ওয়ার!'

‘জানাব-এ-আলি’ গানটি এমনভাবে তৈরি হয়েছে, যেখানে দু’জন সুপারস্টারের থেকে চোখ ফেরানো মুশকিল। বলিউডে ‘জয় জয় শিবশঙ্কর’-এর পর ফের হৃতিকের দুরন্ত নাচের কামব্যাক। আর তার মোকাবিলায় রয়েছেন এনটিআর—যিনি নিজের আগুনে এনার্জির জন্য জনপ্রিয়। এই গানের কোরিওগ্রাফি করেছেন বস্কো মার্টিস। সুরকার প্রীতম, গীতিকার অমিতাভ ভট্টাচার্য। গেয়েছেন সচেত টন্ডন এবং সাজ ভাট।

চোখ ধাঁধানো কোরিওগ্রাফি, তালে-তালে গতিময় স্টেপ আর ক্যামেরার সামনে জমজমাট কেমিস্ট্রি—সব মিলিয়ে এই গান ইতিমধ্যেই বলিউডে এক নতুন 'ডান্স মোমেন্ট' তৈরি করেছে।

সম্পূর্ণ গানটি শুধুমাত্র সিনেমা হলে দেখা যাবে, কারণ নির্মাতারা এই ছবির প্রচারে ‘লেস ইজ মোর’ কৌশল বেছে নিয়েছেন। তাতেও দমেনি ভক্তদের উত্তেজনা। একজন ভক্ত যেমন লিখেছেন, “এই ওয়ার তো এখনই অনেক বেশি ইনটেন্স হয়ে যাচ্ছে।” আরেকজন বলছেন, “NTR marches his moves, actually!”

টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব—সব জায়গাতেই এখন আগুন, গুজবাম্পস আর উন্মাদনার ঝড়। বহুজন ইতিমধ্যেই এটিকে “ডান্স অফ দ্য ইয়ার” বলে স্বীকৃতি দিয়েছেন।

‘ওয়ার ২’ পরিচালনা করছেন আয়ান মুখার্জি। এটি YRF-এর স্পাই ইউনিভার্সের একটি গুরুত্বপূর্ণ সংযোজন। এই ছবিতে ফের দেখা যাবে হৃতিক রোশনকে এজেন্ট কবীর চরিত্রে। জুনিয়র এনটিআরের এটি হিন্দি সিনেমায় ডেবিউ। পাশাপাশি রয়েছেন কিয়ারা আডবানি—একজন সেনা অফিসারের চরিত্রে, যিনি হৃতিকের প্রেমিকাও। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ অগস্ট, হিন্দি, তামিল এবং তেলুগুতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা