ঢাকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট, মাদক ও অস্ত্র উদ্ধার; আটক ৫ লক্ষ্মীপুরে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, ছুরিকাঘাতের অভিযোগ কেশরহাট বণিক সমবায় সমিতি লিঃ জামায়েত সমর্থিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা অবৈধভাবে সার মজুদ প্রতিবাদ করায় কৃষককে প্রহার মোহনপুরে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা পুকুর খনন নিয়ে ভ্রাম্যমাণ আদালতের হয়রানির অভিযোগ, ডিসির কাছে লিখিত আবেদন রাজশাহী কলেজের সার্ধশতবর্ষ উদযাপনে জোর প্রস্তুতি, ১ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা পুঠিয়ায় ১২ উন্নয়নকাজের উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার রাজশাহীতে ইয়াবা ও নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানে ৮৫ জন গ্রেফতার; বিপুল মাদক উদ্ধার কাশিয়াডাঙ্গা ও বোয়ালিয়া থানায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার ভিপির ক্ষমা না চাওয়া পর্যন্ত রাকসুর সব কর্মসূচি বয়কটের ঘোষণা তিন সাংবাদিক সংগঠনের শিশুর স্মৃতিশক্তি বাড়াতে প্রতিদিন খাওয়াবেন যেসব খাবার হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ার কোনো প্রশ্নই আসে না: ইরান বাসের ধাক্কায় পিষ্ট সিএনজি ও ইজিবাইক, আহত ১০ পাট ধোয়ার সময় পুকুরে পড়ে ৩৫ বছরের যুবকের মৃত্যু পদ্মায় নৌকাডুবি: ২৪ ঘণ্টা পরও নিখোঁজ বাবা-ছেলের সন্ধান মেলেনি সড়ক খুঁড়তে গিয়ে মিললো ৩টি মর্টার শেল কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাকিস্তানে বোমা হামলায় মেজরসহ নিহত ৩, বিস্ফোরণে নিহত ২

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৫২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৫২:৪৮ অপরাহ্ন
পাকিস্তানে বোমা হামলায় মেজরসহ নিহত ৩, বিস্ফোরণে নিহত ২ ছবি: সংগৃহীত
পাকিস্তানের বেলুচিস্তানে দেশটির সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা চালায় বিদ্রোহীরা। এতে সেনাবাহিনীর একজন মেজরসহ ৩ জন নিহত হয়েছে। বুধবারের এই ঘটনায় পাল্টা অভিযানে নিহত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর ৪ সদস্য। এদিকে আজ বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় বিস্ফোরণে দুজন নিহতের তথ্য পাওয়া গেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডন ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। আরব নিউজ বলছে, বেলুচিস্তানের ঘটনায় বুধবার রাতেই বিবৃতি দিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়, বেলুচিস্তানের ম্যাসতাং বিদ্রোহীরা সেনাদের গাড়িকে টার্গেট করে।  

বিবৃতিতে আইএসপিআর বলছে, ‘ভারতের প্রক্সি ফিতনা আল হিন্দুস্তান নিরাপত্তাকর্মীদের একটি গাড়িকে টার্গেট করে। এতে দেশের তিন সাহসী সন্তান শহীদ হয়েছেন। এরপর আঞ্চলিক অভিযান পরিচালিত হয়। দেশের ভেতরে থাকা ভারতীয় মদদপুষ্ট সন্ত্রাসীদের নির্মূল করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এই ঘটনায় শোক জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তবে এখন পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর অভিযোগের ব্যাপারে কোনো মন্তব্য করেনি ভারত।

বেলুচিস্তানে সম্প্রতি এমন হামলা বেড়েই চলেছে। গত মার্চে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) একটি ট্রেন হাইজ্যাক করে নিয়ে যায়। এরপর গত মে মাসে স্কুল বাসে হামলা চালায় বিদ্রোহীরা, যাতে শিশুরা মারা যায়।

এদিকে সংবাদমাধ্যম ডন বলছে, খাইবার পাখতুনখাওয়ার লোয়ার সাউথ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা তেহসিল এলাকায় বোমা বিস্ফোরণে দুজন মারা গেছে। আজ বৃহস্পতিবার পুলিশ জানায়, এতে আহত হয়েছে ১০ জন। আহতদের মধ্যে দুজন পুলিশ সদস্যও রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

রাজশাহী কলেজে ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার