ঢাকা , বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ , ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে মাঠে কাজ করতে গিয়ে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা গুরুতর আহত বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার মান্দায় লিজ নেওয়া বিল গোপনে সাবলিজের অভিযোগ, মানববন্ধনে মৎস্যজীবীরা রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত নগরীর দাশপুকুর এলাকায় গাঁজা ও ইয়াবা-সহ মাদক কারবারী গ্রেপ্তার চন্দ্রিমা থানায় ইয়াবাসহ মাদক কারবারী সাগর গ্রেপ্তার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় গাঁজা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার প্রকাশ্যে কিয়ারা-যশ জুটির প্রথম গান, যুগলের ‘ঘনিষ্ঠ’ দৃশ্যকে কেন্দ্র করে শুরু বিতর্ক শাহরুখ খানের ‘কিং’ ছবির বাজেট ৪৫০ কোটি টাকা ফ্রান্সের ম্যাচে পাঁচ রেফারিই আর্জেন্টিনার! বিপদ দেখছেন এমবাপেরা, মেসিকেও রেফারি করা হোক এক গ্লাস ‘কর্টিসল ককটেল’ খেলেই নাকি দূর হবে মানসিক চাপ! ইরানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্প ইতি টানার বার্তা দিতেই আন্তর্জাতিক বাজারে চড়ছে তেলের দাম ‘বুধবার রাতেই জোরদার হানা’! ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাতিল ঘোষণার পরে হুঁশিয়ারি ট্রাম্পের কর্ণহার থানায় ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার পোষা পাখির মৃত্যু নিয়ে দুই ভাইয়ের বাকবিতণ্ডা, অতঃপর... সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এক বছর পর দেশে ফিরলেন পুশ ইনের শিকার ৪ ভারতীয় রাজবাড়ীতে পুলিশের ‘ঘুষ’ নেওয়ার ভিডিও ভাইরাল আর্জেন্টিনা জেতার উল্লাসে অতিরিক্ত জর্দা খেয়ে ভ্যানচালকের মৃত্যু রাজবাড়ীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার রাজশাহীতে নিসচার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত

কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা, পানির স্রোতে চন্দ্রঘোণা ফেরি চলাচল বন্ধ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৪৭:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৪৭:১৯ অপরাহ্ন
কাপ্তাই বাঁধের ১৬টি গেট খোলা, পানির স্রোতে চন্দ্রঘোণা ফেরি চলাচল বন্ধ ছবি: সংগৃহীত
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বাড়তে থাকায় বুধবার রাত ১১টা থেকে ১৬টি জলকপাট ৩ ফিট করে খোলা হয়েছে। এতে স্পিলওয়ের মাধ্যমে প্রায় ৫৮,০০০ কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে। রাত ১১টায় পানির উচ্চতা ছিল ১০৮ দশমিক ৭৯ ফিট এম এস এল ছিল বলে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে জানানো হয়।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।

তিনি বলেন, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় রাতে জলকপাট আড়াই ফিট থেকে বাড়িয়ে তিন ফিট পর্যন্ত খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে কাপ্তাই লেক হতে  প্রায় ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। কাপ্তাই লেকের পানির উচ্চতা বুধবার রাত ১১টায় ছিল ১০৮ দশমিক ৭৯ ফিট এমএসএল ছিল। যা বিপদসীমা অতিক্রম করেছে। কাপ্তাই হ্রদের ধারণ ক্ষমতা ১০৯ ফিট এমএসএল।

তিনি আরও বলেন, কাপ্তাই লেকে পানির লেভেল যাতে বিপদ সীমা অতিক্রম না করে সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। পানির পরিমাণ বৃদ্ধির ওপর নির্ভর করেই পানি ছাড়ার পরিমাণ নির্ধারিত করা হবে। অতীতে হ্রদে পানি বৃদ্ধির ফলে ৫ ফুট উচ্চতায় পানি ছেড়ে দেওয়ার পরও কর্ণফুলীর নিচু এলাকায় কোন ধরনের সমস্যা হয়নি। আশা করছি, আগামীতেও সমস্যা হবে না।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে রাঙ্গামাটি জেলা শহরের কয়েকটি এলাকা এবং কয়েকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। 

এ দিকে কাপ্তাই হ্রদের পানি ছাড়ার ফলে স্রোতের কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে চন্দ্রঘোনা ফেরিঘাটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 

পানির প্রবাহ কমলে পুনরায় ফেরি চলাচল চালু হবে বলে জানিয়েছেন জেলা  সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী কর্মকর্তা সবুজ চাকমা।

কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকায় এই ৫টি ইউনিট এর মাধ্যমে আরও ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক হতে কর্ণফুলি নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট দিয়ে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বোয়ালিয়া থানায়  ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার

বোয়ালিয়া থানায় ইয়াবা-সহ নারী মাদক কারবারী রুমা গ্রেফতার