ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু মোহনীয় সাজের নেপথ্যের গল্প বললেন ফারিয়া সিংড়ায় ২লাখ টাকার নিষিদ্ধ চায়না জাল ধবংস করলো ইউএনও আলজেরিয়ার কাছে হেরে বিশ্বকাপের আগে জোর ধাক্কা নেদারল্যান্ডসের আবার বিয়ে করছেন আমির খান গরমে নিস্তেজ হয়ে পড়ছে চোখমুখ, সারারাতের জন্য রইল ৩টি ঘরোয়া পন্থা মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে শিশুসহ ৩ জন নিহত অহংকার দূর করার আমল ও দোয়া শরিয়তপুরে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু ভুলেও মুখে দেবেন না ৩ কাঁচা সব্জি! শরীরে প্রবেশ করবে ‘বিষাক্ত’ পদার্থ কক্সবাজারে কালভার্ট নির্মাণের মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত নির্বাচনে জামায়াতের জয়ের হাইপ তোলা হয়েছিল, কিন্তু মানুষ ভুল করেনি: মির্জা ফখরুল ‘আপনি আজেবাজে কথা বলেন, তাই নিষিদ্ধ হয়েছিলেন’, কঙ্গনাকে ‘ধমক’! রামিসা হত্যাকাণ্ড: যুক্তিতর্কের সময় কাঠগড়ায় স্বামী সোহেলকে মারতে যান স্বপ্না ফেনীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষে সংঘর্ষে আহত ৫০ গাজীপুরে দুই বাসের মাঝে পিষ্ট হয়ে অটোরিকশায় নিহত ২ ঈদযাত্রায় সড়কে ২৮১ জনের মৃত্যু ইরানের বিরুদ্ধে যুদ্ধে ক্ষমতা ‘খর্ব’ করতে প্রস্তাব পাশ, অবিলম্বে বাহিনী সরানোর নির্দেশ ফিফার অ্যালবামে শাকিরা ও বাংলাদেশের সঞ্জয়

চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৪৪:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৪৪:৫২ অপরাহ্ন
চট্টগ্রামে ভারী বর্ষণে ভেঙে গেল ব্রিজ ছবি: সংগৃহীত
চট্টগ্রামে রাতভর বৃষ্টিতে নগরীর অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার দিবাগত রাতে পানির ঢলে ব্রিজটি ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সড়কের একপাশ দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক ভেঙে যাওয়ায় লাল ফিতা দিয়ে বেস্টনি তৈরি করে রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম।  

সরেজমিনে গিয়ে দেখা যায়, যান চলাচলে ধীরগতির কারণে অক্সিজেন ২ নম্বর গেইট সড়কের উভয়পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গামী শাটল ও নাজিরহাট রুটে ট্রেন চলাচলও বিঘ্নিত হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় (সকাল ৯টা পর্যন্ত) নগরে ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানিয়েছেন পতেঙ্গা আবহওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল হাসান। আগামী ২৪ ঘণ্টায়ও ভরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।  

এ দিকে ভারী বর্ষণের ফলে নগরের বিভিন্ন নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েন অফিস ও স্কুলগামীরা। বৃষ্টির ফলে সড়কে যানবাহনের পরিমাণ কম থাকায় রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নগরবাসীকে।

এ বিষয়ে বায়েজিদ থানার উপপরিদর্শক (এসআই) সামশুল আলম বলেন, সড়ক ভেঙে যাওয়ায় যান চলাচলে বিঘ্ন ঘটছে। কোনো দুর্ঘটনা যাতে না ঘটে, সেজন্য পুলিশের একটি টহল টিম  ফায়ার সার্ভিসের একটি টিম দায়িত্ব পালন করছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার

নগরীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী শাকিল গ্রেপ্তার