ঢাকা , বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ১৩ জনের কারাদণ্ড চলন্ত ট্রেনে রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগ: টিটিই সাময়িক বরখাস্ত পুলে নেমে জলকেলি প্রেমের টানে ভারতে আসা সেই পাক বধূ সীমার রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযান শুরু, প্রথম দিনেই গ্রেফতার ১২ সত্যিই নেটপ্রভাবীর সঙ্গে প্রেম করছেন অর্জুন গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি বিশ্বকাপ ফাইনালে নামার আগে সাজঘরে মেসির ভাষণের ভিডিয়ো প্রকাশ্যে বগুড়ায় বিয়ের আশ্বাসে বিধবাকে দিনের পর দিন ধর্ষণ গভীর রাতে পরকীয়া প্রেমিকের সঙ্গে ধরা যুবলীগ নেত্রী রাশু ঘাটাইলে কয়েল কিনতে দোকানে যায় শিশু, ফেরে রক্তাক্ত হয়ে ভোলায় প্রধান শিক্ষক ধর্ষণের পর ছাত্রীকে ২০ টাকা ধরিয়ে দিলেন রাজশাহীর চারঘাটে নববধূকে রাস্তা থেকে তুলে পাটক্ষেতে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্ট একনেক সভায় ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন আলোচনায় বসতে মোদী সরকারকে যে শর্ত দিলেন দিল্লির বিক্ষোভকারীরা তানোরে আমন ধান রোপণে ব্যস্তসময় পার করছেন চাষিরা জ্বালানি তেল নিয়ে মন্ত্রণালয়ের নতুন বার্তা ইউপি চেয়ারম্যানের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক নির্ধারণে হাইকোর্টের রুল হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

যে কারণে দোয়া কবুল হয়না

  • আপলোড সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৩:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ০২:৩৩:২৪ অপরাহ্ন
যে কারণে দোয়া কবুল হয়না ছবি: সংগৃহীত
দোয়া ইবাদতের মূল। এটি মুমিনের আত্মিক প্রশান্তির উৎস এবং বিপদ-আপদ থেকে মুক্তির অন্যতম উপায়। দোয়া এমন একটি ইবাদত, যার মাধ্যমে মানুষ সরাসরি তার প্রভুর সঙ্গে সংযোগ স্থাপন করে, সাহায্য চায়, কৃতজ্ঞতা প্রকাশ করে এবং নিজের দুর্বলতা ও অসহায়ত্ব স্বীকার করে।

কোরআন ও হাদিসে বারবার দোয়ার গুরুত্ব ও মাহাত্ম্য তুলে ধরা হয়েছে। দোয়া মানুষের ভাগ্য বদলাতে পারে, বিপদকে দূর করতে পারে, হৃদয়ের ভার লাঘব করতে পারে এবং আখেরাতের মুক্তির দরজাও খুলে দিতে পারে। তবে কেবল দোয়া করলেই চলবে না, বরং দোয়া কবুল হওয়ার জন্য কিছু শর্ত ও আদব রক্ষা করা অপরিহার্য। অনেকে দোয়া করে, কিন্তু তা কবুল হয় না। তখন তারা হতাশ হয়ে যায় এবং আল্লাহর প্রতি নির্ভরতা দুর্বল হয়ে যায়। অথচ হাদিসে উল্লেখ রয়েছে, এমন কিছু বিষয় আছে, যেগুলো দোয়া কবুলের পথে বাধা হয়ে দাঁড়ায়।

হারাম পানাহার ও পরিধেয় 
পঁচা খাবার যেমন শরীরকে ক্ষতিগ্রস্ত করে তেমনি অবৈধ পথে উপার্জিত অর্থ, আত্মা ও প্রাণের ক্ষতিসাধন করে। হাদিসে বর্ণিত হয়েছে, যে আকাশের দিকে হাত তুলে দোয়া করে, হে প্রভু! হে প্রভু! কিন্তু তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার শরীর গঠিত হয়েছে হারাম দিয়ে। কীভাবে তার দোয়া কবুল করা হবে? (সহিহ মুসলিম)

সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ বর্জন
প্রতিটি মুসলিমের উপর আল্লাহ ও তার রাসুল (সা.) প্রদত্ত দায়িত্ব হলো, সমাজে সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। যদি এ দায়িত্ব পালন করা না হয়, তবে দোয়া কবুল করা হবে না। হাদিসে বর্ণিত হয়েছে, তোমরা অবশ্যই সৎকাজের আদেশ করবে এবং অন্যায় কাজে বাধা দেবে। অন্যথায় আল্লাহ তোমাদের প্রতি শাস্তি নাজিল করবেন। তোমরা দোয়া করবে, কিন্তু তিনি তা কবুল করবেন না। (তিরমিজি)
 
দোয়া কবুলে তাড়াহুড়া করা  
হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, বান্দার দোয়া সর্বদা কবুল করা হয়, যদি সে দোয়া পাপ অথবা আত্মীয়তার সম্পর্কের ছিন্ন করার কথা না বলে এবং তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসুল (সা.)  তাড়াহুড়া বলতে কী বোঝায়? তিনি বললেন, দোয়াতে তাড়াহুড়া হলো, প্রার্থনাকারী বলে আমি তো দোয়া করলাম, কিন্তু কবুল হতে দেখলাম না। ফলে সে নিরাশ ও ক্লান্ত হয়ে দোয়া করা ছেড়ে দেয়। (সহিহ মুসলিম)
 
অন্তরের উদাসীনতা  
মুখে দোয়া করার সময় যদি দোয়ার প্রতি অন্তর উদাসীন থাকে তাহলে দোয়া কবুল হয় না। হাদিসে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, প্রার্থনা কবুল হবে এ দৃঢ় বিশ্বাস রেখে তোমরা দোয়া করবে। জেনে রাখো, আল্লাহ কোনো উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। (তিরমিজি)

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি

গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, গডফাদারদের খুঁজছে ডিএনসি