ঢাকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাঁদর একটা! বাড়িতে তো স্ত্রী আছে’, নগ্ন দৃশ্যে যশকে দেখে ক্ষোভ ঋষিকার! তারকাকে বড় হুঁশিয়ারিও দিলেন বোমা-বিস্ফোরক উদ্ধারে দেশজুড়ে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ অবসরপ্রাপ্ত শিক্ষকদের জন্য বড় সুখবর ছোট্ট মামনির জন্য মানবিক সাহায্যের আবেদন চারঘাটে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে মারা গেলেন শ্বশুরও শরীয়তপুরে শিশুকে বলাৎকার: জামায়াত নেতার নেতৃত্বে ১ লাখ টাকায় রফা-দফা মাদক নয়, মাঠেই ফিরুক তারুণ্য: রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটে ফের উৎপাদন বন্ধ পাম্প বিকল হয়ে ১২৫ মেগাওয়াটের ইউনিট বন্ধ চালুর চেষ্টা চলছে; সচল রয়েছে ৩ নম্বর ইউনিট সামিরা খান মাহির দুই সিরিজ নেতাকর্মীরা আসে, প্রতিশ্রুতিও দেয় কিন্তু পাকা হয়না শতবছরের রাস্তা দেশের বাজারে সোনার দাম কমলো ‘আমার বাপেরে ১৫ জনে মিইল্লা কোপাইছে আর আমরা দুই ভাইয়ে ওরে কোপাইছি’ ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেল ধসে নিহত ৭ টাঙ্গাইলে তালাবদ্ধ ঘর থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০ ভারতকে সবচেয়ে বেশি অপছন্দ করে পাকিস্তানিরা, তালিকায় রয়েছে বাংলাদেশ, ফিলিস্তিনও ‘যমুনা নদীর পানির ভবিষ্যৎ রক্ষা করুন, ভারতকে বিদ্যুৎ করিডোরে না বলুন’ ময়মনসিংহে দোকানে ঢুকে রাব্বি হত্যা: ৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার কসবা ও কুমিল্লার সীমান্তে ৫০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে দুই বগির মাঝে পড়ে যুবকের মৃত্যু

দিনাজপুরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:২৫:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:২৫:১৮ অপরাহ্ন
দিনাজপুরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের দিনাজপুরে ট্রাক-প্রাইভেট কার সংঘর্ষে প্রাণ গেল ৪ জনের
দিনাজপুর বীরগঞ্জ উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এছাড়া দুর্ঘটনায় আহত হযেছেন আরো অন্তত তিনজন। তাদের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঠাকুরগাঁও থেকে রংপুরের উদ্দেশে একটি কনফারেন্সে যাচ্ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের কয়েকজন কর্মকর্তা ও গাড়িচালক। সকাল সাতটার দিকে ২৮ মাইল এলাকায় পৌঁছালে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের বহনকারী প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

হাসপাতালে নেওয়ার পথে বা ভর্তি করার পর আরো দুইজনের মৃত্যু হয়।
নিহত ব্যক্তিরা হলেন, জেলা প্রশাসক কার্যালয়ের অডিটর মুন্সিরহাট, ঠাকুরগাঁও রোডের বাসিন্দা আজগর আলীর ছেলে মো. দেলোয়ার (৪৮)। মো. ইমরুল (৪০), তিনি অডিটর হিসেবে ঠাকুরগাঁও হিসাবরক্ষণ অফিসে কর্মরত ছিলেন। তিনি পীরগঞ্জ উপজেলার শকুরগাঁও গ্রামের বাসিন্দা।

ঘটনাস্থলেই মারা যান তিনি। 
জুলফিকার আলী (৪৫), তিনি অডিটর হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ঘটনাস্থলেই মারা যান। মোহাম্মদ মানিক, তিনি প্রাইভেট কারটির চালক ছিলেন এবং ঠাকুরগাঁও রোড এলাকার বাসিন্দা। তিনি হাসপাতালে মারা যান।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনজন। তারা হলেন, আল-মামুন (৪০), তিনি অডিটর হিসেবে কর্মরত এবং হাহীপদী গ্রামের বাসিন্দা। আবদুস মান্নান (৩৭), তিনি শিরাজস্থ গ্রামের বাসিন্দা। নাহিদ (৩২), তিনি সুপার হিসাবরক্ষণ অফিসার হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটিকে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনার কারণে ঠাকুরগাঁও-দিনাজপুর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে পুলিশের তত্ত্বাবধানে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ২৫০ সয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিক্যাল অফিসার মো. রাকিবুল ইসলাম চয়ন বলেন, ‌'এখন পর্যন্ত চারজন মারা গিয়েছেন এবং আহত ৩ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।'

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীর  নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০

রাজশাহীর নিখোঁজ ২ শিক্ষার্থী কক্সবাজার থেকে উদ্ধার ও মাদক ও জুয়াড়িসহ গ্রেফতার ২০