ঢাকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বগুড়া আদমদীঘি থানা এলাকা থেকে ফেন্সিডিল ও ফেন্সিবিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার চন্দনাইশে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি হানিফ গ্রেফতার ঈদ সামনে রেখে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, টহল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে র‍্যাব-৭ এক বছর বিরতির পর ঈদুল ফিতর উদযাপনকারী সকল আমেরিকানকে মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির শুভেচ্ছা নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার রাজশাহীতে ব্যতিক্রমী উদ্যোগ, সাশ্রয়ী বাজারে মিলছে স্বস্তি ফোর্টিস হাসপাতালের উদ্যোগে ঢাকায় ইফতার মাহফিল, অংশ নিলেন স্বাস্থ্যখাতের বিশিষ্টজনরা চারঘাটে পরিত্যক্ত বিদেশি রিভলবার ও কার্তুজ উদ্ধার উত্তরায় ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে গৃহবধূর মৃত্যু ঈদুল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন রাজশাহী বিএনপি নেতা মামুন সাউথ পার্স গ্যাসক্ষেত্র কী, ইসরাইলি হামলা যে কারণে যুদ্ধকে আরও তীব্রতর করল সিংড়ায় মসজিদের ভিত্তিপ্রস্তরস্থাপন এর উদ্বোধন করলেন অধ্যক্ষ এমপি আনু নিয়ামতপুরে ঈদ শুভেচ্ছায় নির্বাচনী হাওয়া, তৎপর সম্ভাব্য প্রার্থীরা পাকিস্তান সিরিজে সেঞ্চুরির পর পিএসএলের পথে তামিম ৩ কৌশল মেনে চললেই বিরিয়ানি খেয়েও শরীরে মেদ জমবে না পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য গুরুতর হুমকি: তুলসি গ্যাবার্ড রাণীনগরে ট্রাক্টরের সাথে আরেক ট্রাক্টরের ধাক্কায় নিহত-২ নিয়ামতপুরে ঈদ উপলক্ষে শাড়ি-লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ বান্দরবানে পাহাড়ের পাদদেশে মিললো মা-মেয়ের মরদেহ

দীর্ঘক্ষণ ভিডিয়ো গেম খেলেন? চোখ সুরক্ষিত রাখতে ৩টি পরামর্শ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১০:৫৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১০:৫৪:৪৬ অপরাহ্ন
দীর্ঘক্ষণ ভিডিয়ো গেম খেলেন? চোখ সুরক্ষিত রাখতে ৩টি পরামর্শ ফাইল ফটো
একটা সময়ে ভিডিয়ো গেম খেলার মাধ্যম হিসেবে কম্পিউটার জনপ্রিয় ছিল। সময়ের সঙ্গে এসেছে কনসোল গেমিং। পাশাপাশি, ট্যাবলেট এবং মোবাইলেও নিয়মিত গেম খেলেন অগনিত মানুষ। দীর্ঘ ক্ষণ ভিডিয়ো গেম খেলার ফলে অল্প বয়সেই চোখের ক্ষতি হতে পারে। চিকিৎসকেরাও বিভিন্ন ভাবে মানুষকে সচেতন করার চেষ্টায় থাকেন। ভিডিয়ো গেম থেকে চোখের ক্ষতি কমাতে কয়েকটি পরামর্শ কাজে আসতে পারে।

১) ‘২০-২০-২০’ নিয়ম: অর্থাৎ প্রতি ২০ মিনিট ভিডিয়ো গেম খেলার পর পর্দা থেকে চোখ সরাতে হবে। তার পর ২০ ফুট দূরের কোনও বস্তুকে ২০ সেকেন্ড ধরে দেখতে হবে। তার ফলে চোখের উপর চাপ কম পড়বে। চোখের পেশি শিথিল হবে।

২) ব্লু লাইট ফিল্টার: ডিজিটাল পর্দা থেকে যে নীল রশ্মি নির্গত হয়, তা চোখের ক্ষতি করে। সময়ের সঙ্গে ড্রাই আইজ় হতে পারে। চোখের পাওয়ার বাড়তে পারে। বাজারে পর্দার আকারে ব্লু লাইট কমানোর জন্য বিভিন্ন ফিল্টার কিনতে পাওয়া যায়। এই ধরনের ফিল্টার লাগিয়ে তার পর ভিডিয়ো গেম খেলা উচিত।

৩) পলক ফেলতে হবে: একটানা ভিডিয়ো গেমে মনোনিবেশ করার সময়ে চোখের পলক পড়ে না। তার ফলে চোখ লাল হতে পারে। চোখের জল শুকিয়ে যেতে পারে। চোখে বাতাস থেকে কোনও সংক্রমণ হতে পারে। তাই ভিডিয়ো গেম খেলতে খেলতেই সচেতন ভাবে চোখের পলক ফেলার অভ্যাস তৈরি করতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

নগরীতে বৈষম্যবিরোধী মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার