ঢাকা , সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ , ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ সদস্যদের খেলাপি ঋণ ৩ হাজার ৩৩০ কোটি: অর্থমন্ত্রী হরমুজ প্রণালি খোলা নিয়ে ইরানের কঠোর অবস্থান, অস্থায়ী যুদ্ধবিরতিতে রাজি নয় স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম নামাজে নিয়মিত হওয়ার ৩ উপায় শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে নতুন বার্তা শিক্ষামন্ত্রীর ট্রাম্পের ‘মানসিক ভারসাম্য’ নিয়ে প্রশ্ন মার্কিন রাজনীতিতে অরক্ষিত সেচ পাম্পে বোরখা পেঁচিয়ে নারীর মর্মান্তিক মৃত্যু এক সাধারণ অভ্যাসই বাড়িয়ে দিতে পারে হৃদরোগের ঝুঁকি নাটোরে বাসের চাপায় ছাত্রদল নেতার মৃত্যু একনেকে উত্থাপিত অধিকাংশ প্রকল্পই অপ্রয়োজনীয় ও রাজনৈতিক বিবেচনায় নেয়া: অর্থমন্ত্রী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩ নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫ নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ভারত যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা রাশমিকা মান্দানার জন্মদিনে বিশেষ চমক রাণীনগরে মাদকের আসরে ভ্রাম্যমান আদালতের হানা, যুবকের কারাদন্ড গরমের মরসুমে সব্জি টবেই ফলাতে পারেন মাটি কাটায় প্রতিবাদ করায় বিএনপি নেতার ওপর হামলা, থানায় মামলা কলকাতায় পা রাখলেন সানি লিওনি! মদ্যপান করলেও শরীরের ক্ষতি হবে না! টিপস দিলেন খোদ চিকিৎসক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:১৭:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:১৭:৪৪ অপরাহ্ন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কালবৈশাখি ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ও আশপাশের এলাকায় কালবৈশাখি ঝড় হয়েছে। রবিবার (১৮ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শুরু হয়ে প্রায় ৪০ মিনিট ধরে চলা এ ঝড়ে এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

প্রাথমিক তথ্যে জানা গেছে, ঝড়ে অনেক ঘরবাড়ি এবং আধাপাকা ভবনের শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে গেছে শতাধিক গাছ এবং ভেঙে পড়েছে অসংখ্য গাছের ডালপালা।

ঝোড়ো বাতাসে আম, লিচু, ভুট্টা, গম ও ধানসহ বিভিন্ন ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে।
এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। রাস্তাঘাটে গাছ পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে, বিশেষ করে কাতিহার ও গাজিরহাট আঞ্চলিক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পৌরসভা ও নন্দুয়ার ইউনিয়নসহ পুরো উপজেলায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে।

রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম মুঠোফোনে জানান, ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কৃষি ফসলের ক্ষতির পরিমাণ কেমন হয়েছে- তা  আগামীকাল জানানো যাবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫

নগরীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৩৫