ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ সিএনজি স্টেশন মালিকদের ধর্মঘটের হুঁশিয়ারি পুঠিয়ায় এডিপি প্রকল্পের আওতায় স্কুল-কলেজে শিক্ষা উপকরণ বিতরণ বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান

ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র‌্যাং ক ব্যাজ পরিধান

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১০:৪৩:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১০:৪৩:৪৯ অপরাহ্ন
ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র‌্যাং ক ব্যাজ পরিধান ঢাকায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তার র‌্যাং ক ব্যাজ পরিধান
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক পদে পদোন্নতি প্রাপ্ত ১৫ জন কর্মকর্তার র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠান বুধবার (৬ আগস্ট) বাহিনীর ঢাকার খিলগাঁও সদর দপ্তরের কনফারেন্স রুমে এক জাঁক জমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে নতুন দায়িত্ব গ্রহণের উদ্দীপনা ও আনন্দের পাশাপাশি ছিলো এক গৌরবময় পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি এক ভিন্ন মাত্রা লাভ করে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি এবং উপমহাপরিচালকগণ ও বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং তাঁদের এই নতুন যাত্রা পথে স্বাগত জানান। তিনি তাঁদেরকে বাহিনীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

এসময় তিনি বলেন 'এই পদোন্নতি আপনাদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং নেতৃত্বের যোগ্যতার স্বীকৃতি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আপনারা আপনাদের নতুন দায়িত্বে আরও বেশি দক্ষতা, সততা ও পেশাদারিত্বের পরিচয় দেবেন। বাহিনীর মর্যাদা ও লক্ষ্য অর্জনে আপনাদের ভূমিকা হবে আরও গুরুত্বপূর্ণ।' তিনি তাঁর দিক-নির্দেশনা মূলক বক্তব্যে নবনিযুক্ত উপপরিচালকদের দেশের সেবা এবং জনগণের নিরাপত্তায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানান। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা তাঁদের বক্তব্যে বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহাপরিচালকের দিক-নির্দেশনা মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, এই পদোন্নতি তাঁদেরকে দেশের সেবায় আরও অনুপ্রাণিত করবে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নবনিযুক্ত উপপরিচালকদের নতুন এই দায়িত্বে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেছে। বাহিনী দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, এই কর্মকর্তারা ভবিষ্যতে আরও উচ্চতর দায়িত্ব পালনে তাঁদের দক্ষতা, সততা ও নেতৃত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন। তাঁদের এই সাফল্য বাহিনীর গৌরবকে আরও বাড়িয়ে তুলবে। এ সময় বাহিনীর অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা, পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তা ও বিভিন্ন ব্যাটালিয়ানের কর্মকর্তা, ব্যাটালিয়ান সদস্য ও মিডিয়া কর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার

নগরীতে হেরোইন সহ মাদক কারবারী মিন্টু গ্রেপ্তার