ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক প্রশাসকের সাথে কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ যুগোপযোগী বাজেট ঘোষণা করায় রাসিক প্রশাসককে কর্মচারী ইউনিয়নের শুভেচ্ছা ও অভিনন্দন আত্রাইয়ে শিশু ধর্ষণচেষ্টা, কমিউনিটি ক্লিনিকের কর্মী গ্রেফতার ফেনীর ফুলগাজীতে বিদেশি মদ ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ফেনীতে র‍্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক তানোর হাসপাতালে মৃত গৃহবধুর কান থেকে খুলে নেয়া দুল উদ্ধার পাবনায় ধর্ষণের অভিযোগে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-আগুন রাজশাহীতে নজরুল বর্ষ’ উদ্বোধন তানোরে চলাচলের রাস্তায় বাঁশ ও টিনের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ নগরীর লিলিহল গোলচত্বরে বিপুল পরিমান চোলাই মদসহ মাদক কারবারি বাবু গ্রেফতার হাসপাতালে সেবা নিতে আসা রোগীরা চিকিৎসকের ব্যবহারেই অর্ধেক অসুখ ভালো হয়ে যায়- এমপি আবু সাইদ চাঁদ নগরীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারি গ্রেফতার ৭ চারঘাটে ভিডিও কনফারেন্সে নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ব্রেকআপের পর পার্টি করার পরামর্শ জেনিফার লোপেজের বেঙ্গালুরুর পাথর খাদানে ধস! মৃত অন্তত ৭ নির্মেদ, নিখুঁত পেট-কোমর না থাকলেও পরা যায় সাঁতারের পোশাক সমালোচনায় বিদ্ধ দিয়া মির্জার পাঁচ বছরের ছেলে এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ পরীক্ষার্থী, বহিষ্কার ৭

হাসপাতালে রোগী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১০:২৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১০:২৬:৫১ অপরাহ্ন
হাসপাতালে রোগী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩ হাসপাতালে রোগী দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৩
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে দুইদিন আগে ভর্তি হন বড়ো ননদ। ননদকে দেখতে বড়ো জা হাসুরা বেগম (৫৫), মেজো জা শরিফা বেগম (৩৮), ছোটো ননদ রাশিদা (৩৬), বড়ো কন্যা বৃষ্টি বেগম (২৩) কে সাথে নিয়ে গতকাল (৫ আগস্ট) রাত ৮ টার দিকে হাসপাতালে যান শরিফা বেগম (৪০)।

হাসপাতালে বড়ো ননদকে দেখে তাঁরা একটি ভ্যানযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। রওনা দেওয়ার কিছুক্ষণ পর আনুমানিক রাত সোয়া ৯ টার দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের গোপালহাটি এলাকায় আল ইনসানিয়াহ্ ইসলামী একাডেমী (হাই স্কুল) অতিক্রম করার সময় অজ্ঞাত একটি গাড়ি তাঁদের ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে করে ভ্যানটি যাত্রীসহ সড়কের বাম পাশের নালায় ছিটকে পড়ে। এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ভ্যানচালকসহ ৫ জন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় নালার পানি থেকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে গুরুতর জখমপ্রাপ্ত শরিফা বেগম (৪০), স্বামী: মোঃ মাহাবুর, গ্রাম: তারাপুর, থানা: পুঠিয়া, জেলাঃ রাজশাহীকে মৃত বলে ঘোষণা করেন। 

গুরুতর জখম এবং আঘাতপ্রাপ্ত মোসাঃ হাশুরা (৫৫), স্বামী: মোঃ ইব্রাহীম, গ্রাম: দৈপাড়া। মোসাঃ শরিফা বেগম (৩৮), স্বামী: মোঃ মালেক, গ্রাম: তারাপুর। মোসাঃ রাশিদা বেগম (৩৬), স্বামী: মোঃ আসলাম, গ্রাম: তারাপুর। মোসাঃ বৃষ্টি খাতুন (২৩), স্বামী: মোঃ মিজান, গ্রাম: তারাপুর। ভ্যানচালক মোহাম্মদ আলী (৩২), পিতা: শাহজাহান, গ্রাম: পশ্চিম দৈপাড়া। সর্ব থানা: পুঠিয়া, জেলা: রাজশাহীগণকে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভ্যানচালক মোহাম্মদ আলী রাত (৬ আগস্ট) ১২:১০ মিনিটে মারা যান।

বুধবার বেলা আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাসুরা বেগম। আহত অপর ৩ জন রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক কাজী আজ সন্ধ্যায় বলেন, দুর্ঘটনায় ৩ জন মানুষ নিহত হয়েছেন, এটি খুবই দুঃখজনক! প্রত্যক্ষদর্শী না-থাকায় ঘাতক যানবাহনটিকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি। বিভিন্ন পয়েন্ট থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। আহত ব্যক্তিদের সাথে কথা হয়েছে। তাঁরা পরিষ্কার করে কিছু বলতে পারছেন না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিছুটা সময় হয়তো লাগবে তবে শনাক্ত করা সম্ভব হবে বলে আমরা মনে করি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ

রাজশাহী বোর্ডে এইচএসসির প্রথম দিনে উপস্থিতি ৯৭.৭৯ শতাংশ