ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬ , ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ রাজশাহীতে অপরাহ্নের নৃত্য, শতাধিক প্রতিষ্ঠানের মিলনমেলা বিতর নামাজের পর যে দোয়া পড়বেন জীবিকার দুশ্চিন্তা ঘুচবে যে সুরা পাঠে ‘এটার জন্য অনেক সময় অপেক্ষা করতে হয়েছে’ স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ সলঙ্গায় ১২৯ বোতল সিরাপ-সহ মাদক কারবারী গ্রেফতার ৪ এক জন্মে সব ভালো কাজ করে যেতে চাই : পার্নো মিত্র মমতার গাড়ি দেখেই ‘চোর-চোর’ স্লোগান, জমায়েতস্থলে ভাঙচুর! নবীজির (সা.) হজ ফেনীতে ১৬ কেজি গাঁজা ও ভারতীয় ঔষধ সহ গ্রেফতার - ২ সুনামগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ জরুরি রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাসিক প্রশাসকের সাথে শহীদ নজমুল হক বালিকা স্কুলের শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ প্যারিসে রূপকথার বিয়ে সারলেন পাকিস্তানি তারকা নিমরা খান রাউজানে বাবলু হত্যা মামলার পলাতক আসামি কুমিল্লা থেকে গ্রেফতার মাত্র ১০ মিনিটেই পটিয়ে ফেলুন আপনার পছন্দের মেয়েটিকে

রুয়েটে ক্যারিয়ার ক্রুইজের উদ্বোধন করলেন উপাচার্য

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১০:২০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১০:২০:৪০ অপরাহ্ন
রুয়েটে ক্যারিয়ার ক্রুইজের উদ্বোধন করলেন উপাচার্য রুয়েটে ক্যারিয়ার ক্রুইজের উদ্বোধন করলেন উপাচার্য
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ক্যারিয়ার ক্রুইজ ২.০’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের আয়োজন করে রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সোসাইটি অফ প্রসেস ইঞ্জিনিয়ারিং।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, এই ধরনের আয়োজন আমাদের শিক্ষার্থীদেরকে ক্যারিয়ার বেছে নিতে সহযোগিতা করছে। দক্ষ জনবলের খোঁজে এখানে নাম করা প্রতিষ্ঠানগুলো সরাসরি শিক্ষার্থীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত (সিভি) গ্রহণ করে, ফলে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা গ্রহণের পর চাকরির জন্য  বসে থাকতে হয় না।

রুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ নূরুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী এবং ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রুয়েটের সংশ্লিষ্ট বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, এবারের ক্যারিয়ার ক্রুইজে পারফেট্টি, রেনাটা, এ এন্ড ই, রিমার্ক, রেডমিন এবং নিউ ওয়াটার এর মতো স্বনামধন্য ৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। অংশগ্রহকারী প্রতিষ্ঠানগুলোতে রুয়েটের শিক্ষার্থীরা সরাসরি তাদের জীবন বৃত্তান্ত (সিভি) জমা দিয়েছে। জমাকৃত সিভির ভিত্তিতে প্রতিষ্ঠান গুলো তাদের দক্ষ জনবল বাছাই করে নিবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ

রাজশাহীর সাবেক ওসির বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক অভিযোগ, তদন্তে পুলিশ