ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল গোদাগাড়ী মডেল হাসপাতাল চিকিৎসা সেবায় অবদান রাখছে

বাংলাদেশি মডেল শান্তাকে হোটেলে ডেকেছিলেন পরিচালক রাজীব বিশ্বাস!

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১০:১৬:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১০:১৬:৫১ অপরাহ্ন
বাংলাদেশি মডেল শান্তাকে হোটেলে ডেকেছিলেন পরিচালক রাজীব বিশ্বাস! বাংলাদেশি মডেল শান্তাকে হোটেলে ডেকেছিলেন পরিচালক রাজীব বিশ্বাস!
বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হওয়া মডেল শান্তা পালকে নিয়ে বিতর্ক তুঙ্গে। গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। তার পর থেকে বিস্তর জলঘোলা হয়েছে। এই মডেল নাকি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এ যোগ দিয়েছিলেন। টলিপাড়ার অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল তাঁর। শান্তা অভিযোগ জানিয়েছিলেন, পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাঁকে কু-প্রস্তাব দিয়েছিলেন। হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক। সত্যিই কি তাই? এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালকের সঙ্গে। তিনি সদ্য কৃষ্ণনগর থেকে ফিরেছেন। মা-বাবা অসুস্থ।

রাজীব বললেন, “আমিও শুনেছি। শান্তা নামের এক মহিলা বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছি আমি। আর ওঁর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।” সমাজমাধ্যমের পাতায় পরিচালকের নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে। তা নিয়ে আগেও সমস্যা হয়েছিল বলে দাবি করেন রাজীব।

পরিচালক বলেন, “এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে সমাজমাধ্যমের পাতায়। যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।” বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির কথা চলছে রাজীবের। কলকাতাতেও আবার সেই পুরনো দিনের মশলাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক