ঢাকা , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

বাঘায় জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ! বালুঘাট বন্ধে বিষয়ে যা বললেন কর্তৃপক্ষ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ১০:১২:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ১০:১২:৪৯ অপরাহ্ন
বাঘায় জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ! বালুঘাট বন্ধে বিষয়ে যা বললেন কর্তৃপক্ষ বাঘায় জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ! বালুঘাট বন্ধে বিষয়ে যা বললেন কর্তৃপক্ষ........
রাজশাহীর বাঘায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন করেছেন ইজারাদার ভুক্তভোগী এস.এম.এখলাস আহমেদ। বালুমহালটি বাঘা উপজেলার লক্ষীনগর মৌজায় অবস্থিত।

অভিযোগকারী বাঘা বালু মহালের বর্তমান ইজারাদার মেসার্স সরকার ট্রেডার্সের প্রোপাইটার এস.এম.এখলাস আহমেদ। তিনি রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়া এলাকার বাসিন্দা।

অভিযাগের বরাত দিয়ে জানা যায়, বালু মহালের ইজারাদার এস.এম.এখলাস আহমেদ বাঘা উপজেলার লক্ষীনগর মৌজার বালুমহালটি বাংলা ১৪৩২ সনের ইজারা প্রাপ্ত হন। ইজারামূল্য বাবদ ১,৮১,০০,০০০/-(এক কোটি একাশি লক্ষ) টাকা, ইজারা মূল্যের উপর ১৫% ভ্যাট বাবদ ২৭,১৫,০০০/- টাকা এবং ১০% আয়কর বাবদ  ৮,১০,০০০/- (আঠার লক্ষ দশ হাজার) টাকা ট্রেজারী চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা প্রদান করেন। অর্থ পরিশোধ হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে চুক্তিনামার সকল প্রক্রিয়া সম্পন্ন শেষে দখল হস্তান্তর করেন কর্তৃপক্ষ। ইজারাদার বালু মহাল প্রাপ্তির পর সরকারি বিধি ও আইন অনুযায়ী বালু উত্তোলন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কতিপয় দুষ্কৃতিকারী অবৈধভাবে বাঘা উপজেলায় অনুপ্রবেশ করে বালু মহাল এলাকার দুষ্কৃতিকারীদের সহায়তায় ওই বালু মহাল থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছে। তাদের আইনবিরোধী কার্যকলাপে আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্থ হচ্ছেন ইজারাদার।

এ ব্যপারে ভুক্তভোগী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি), বাঘাকে মৌখিকভাবে অবহিত করলে কর্মকর্তা লিখিতভাবে আবেদন করার পরামর্শ দেন।

পরে ইজারাদার অত্র বালুমহাল হতে অবৈধভাবে বালু উত্তোলন সাময়িকভাবে বন্ধ করা-সহ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক, রাজশাহী বরাবর গত ৩ আগস্ট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অত্র বালু মহালের ইজারাদার এস.এম.এখলাস আহমেদ।
এ ব্যপারে মুঠো ফোনে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ মহিনুল হাসান জানান, বাঘা উপজেলা নির্বাহী অফিসারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

জানতে চাইলে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, আমাকে লেখিত কোন চিঠি দেওয়া হয়নি। তবে মৌখিক ভাবে বলা হয়েছে। তিনি আরও বলেন, যদি জোরপূর্বক কেউ বালু মহাল দখল করে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা