ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬ , ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অন্তঃসত্ত্বা দীপিকাকে সব সময় আগলাচ্ছেন শাহরুখ! সান্তাহারে জায়গা বিরোধে বিএনপি নেতা ইকবাল হোসেনকে কুপিয়ে আহত পাবনায় ইয়াং জার্নালিস্টের বৃক্ষরোপণ তানোরে সাব-রেজিষ্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারী দলিল লেখক ও নকল নবিসদের সঙ্গে এমপির মতবিনিময় ​পীরগঞ্জে অগ্নিকাণ্ডে ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউ টিন বিতরণ গুরুদাসপুরে দলিল লেখক সমিতির নির্বাচনে সভাপতি মতিন ও সম্পাদক এহসান দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী, ১৫ মে মুক্তি পাচ্ছে ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসা কর্মচারী ইউনিয়নের সৌজন্য সাক্ষাৎ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে উদ্ধার হারানো ল্যাপটপ ব্যাগ, মালিককে ফেরত দিল আরএমপি দুর্গাপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করলেন এমপি নজরুল ইসলাম মন্ডল কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে যেভাবে ইরানে পৌঁছাচ্ছে স্টারলিংক ইন্টারনেট এআই অপব্যবহার ঠেকাতে আইনি পদক্ষেপ নিলেন টেইলর সুইফট হরমুজ হবে মার্কিন ‘জলদস্যুদের’ কবরস্থান: ইরান ট্রাফিক লঙ্ঘন সিসি ক্যামেরায় শনাক্ত, ই-প্রসিকিউশন ব্যবস্থায় যাচ্ছে নোটিশ ঈদে নতুন রূপে আসছেন পূজা চেরি ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী সিংড়ায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আনু হাট থেকে কেনা শ্রমিকের হাতে প্রাণ গেল বৃদ্ধার মেয়েকে নিয়ে মালদ্বীপে ছুটি উপভোগ সিদ্ধার্থ-কিয়ারার

দুপুরের মধ্যে চার জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৫:৩৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৫:৩৩:৩৬ অপরাহ্ন
দুপুরের মধ্যে চার জেলায় সড়কে ঝরল ১২ প্রাণ ছবি: সংগৃহীত
দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩২ জন। বুধবার (৬ আগস্ট) ভোর থেকে দুপুরের মধ্যে এ দুর্ঘটনা ঘটেছে।

পাঁচ জেলার মধ্যে নোয়াখালীতে ৭ জন, সুনামগঞ্জে ৩ জন, ঢাকায় ১ জন, ফরিদপুরে ১ জন নিহত হয়েছেন। এদিকে চট্টগ্রামে বাস দুর্ঘটনায় ২৮ যাত্রী আহত হয়েছেন।

নোয়াখালী: 
নোয়াখালীর বেগমগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন চার নারী ও তিন শিশু। ভোরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওমান প্রবাসী বাহার উদ্দিনের নানী ফয়েজ্জুনেছা (৮০), মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (২৪), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও মেয়ে মীম আক্তার (২)।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাস ফেরত স্বজনকে আনতে যাওয়া পরিবারের সদস্যরা মাইক্রোবাসযোগে ফিরছিলেন লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাড়িতে। পথে দ্রুতগতির মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গভীর খালে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা ১১ জনের মধ্যে চারজন পুরুষ (প্রবাসীসহ) কোনোমতে বাইরে বেরিয়ে আসতে পারলেও, পানির গভীরতা বেশি থাকায় আটকা পড়ে মারা যায় নারী ও শিশুরা।

সুনামগঞ্জ: 
জেলার শান্তিগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। দুপুরে সুনামগঞ্জ-সিলেট সড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম জানান, শান্তিগঞ্জ থেকে ছেড়ে আসা অটোরিকশা সুনামগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা মসকু পরিবহনের একটি মিনিবাস বাহাদুরপুর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী আফসানা খুশি ও শফিকুল ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্নেহলতা চক্রবর্তীকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আফসানা খুশি ও স্নেহলতা চক্রবর্তী শিক্ষার্থী ছিলেন। অপর নিহত শফিকুল ইসলামও অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে। ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যান।

ঢাকা:
রাজধানীর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাছে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতপরিচয় এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে রয়েছে বোরখা।

সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, ওই নারীর মরদেহ মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের জন্য চেষ্টা চলছে।

ফরিদপুর:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলা সদরের মডেল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিল্লাল খাঁন (৩৫) ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খাঁনের ছেলে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মো. মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের যাত্রীবাহী বাস মডেল মসজিদের সামনে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বিল্লাল খাঁন মারা যান। এসময় আহত হন মোটরসাইকেলে থাকা দুই আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।

চট্টগ্রাম:
চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৮ জন আহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে পটিয়া বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি হানিফ বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের

কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে যৌন নিপীড়নের দায়ে এক ছাত্রীর মামলা দায়ের