ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

কৃষিখাতে সহায়তায় ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৮ কোটি টাকা

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৫:২১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৫:২১:২৮ অপরাহ্ন
কৃষিখাতে সহায়তায় ৭০ হাজার টন সার কিনবে সরকার, ব্যয় ৫৪৮ কোটি টাকা ছবি: সংগৃহীত
দেশের কৃষি খাতে চাহিদা পূরণের লক্ষ্যে সৌদি আরব থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কিনতে যাচ্ছে সরকার। এই দুই ধরনের সার আমদানিতে মোট ব্যয় হবে ৫৪৮ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ২৫০ টাকা।

বুধবার (৬ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এই ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক সূত্রে জানা গেছে, কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ও সৌদি আরবের মা আদেন কোম্পানির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় ৪০ হাজার টন ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে।

চুক্তির আওতায় আগের শর্তাবলী অপরিবর্তিত রেখে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর নতুন করে চুক্তি নবায়ন করা হয়। আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে বর্তমানে প্রতি টন ডিএপি সারের দাম পড়ছে ৭৮১ মার্কিন ডলার, ফলে সার আমদানিতে ব্যয় হবে ৩ কোটি ১২ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৮৩ কোটি ৬২ লাখ ৭২ হাজার টাকা।

এছাড়া, শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে কাফকো, বাংলাদেশের কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে মোট ৫.৫০ লাখ টন ইউরিয়া সার কিনতে সংশোধিত চুক্তি অনুযায়ী, এই প্রথম লটে ৩০ হাজার টন ইউরিয়া সরবরাহ করবে কাফকো।

এই পরিমাণ ইউরিয়া সার কিনতে ব্যয় হবে ১ কোটি ৩৪ লাখ ৫১ হাজার ২৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৬৪ কোটি ৯১ লাখ ২৩ হাজার ২৫০ টাকা। প্রতি টন ইউরিয়ার দাম ধরা হয়েছে ৪৪৮.৩৭৫ ডলার।

একই বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী, ‘কনভার্সন অব ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অব সিসিসিএল’ প্রকল্পের ব্যয় কমানোর অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পে চীনের মেসার্স নানজিং সি-হোপ সিমেন্ট ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি লিমিটেড দায়িত্ব পালন করছে।

প্রকল্পটির মূল চুক্তি মূল্য ছিল ৭ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার ৮০০ ডলার, যা ২০ লাখ ১৩ হাজার ৩৫৫ ডলার কমিয়ে এখন নির্ধারণ করা হয়েছে ৭ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ৪৪৫ ডলার।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা