ঢাকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে অবৈধভাবে মাটি কাটায় ইটভাটা মালিককে জরিমানা রাসিক প্রশাসকের সাথে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পুঠিয়ায় ৫০ গ্রাম হেরোইন সহ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ শাহজাদপুরে ১১ বছরের শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার কাশিয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক কারবারী কালিমুদ্দীন গ্রেপ্তার রাজপাড়া থানায় হেরোইন-ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ বোয়ালিয়া মডেল থানায় মাদক মামলায় যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড কাশিয়াডাঙ্গায় ফেনসিডিল ও গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার গোদাগাড়ীতে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন, থানায় সাজাপ্রাপ্ত আসামি আজাদ ও তার স্ত্রীকে ঘিরে সমালোচনা রাজশাহীতে টিসিবির জুলাই মাসের ভর্তুকি মূল্যের পণ্য বিক্রি শুরু আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ তানোরে সরকারি খাস জায়গা দখল করে পাকা ঘর নির্মাণ পীরগঞ্জ বন বিভাগের লাগানো ১০ হাজার চারা গাছ ‌ তুলে ফেলেছে দুবৃত্তরা ‘টাকা নিয়ে আসি’, বলে ২ মেয়েকে রাস্তায় রেখে উধাও মা চলনবিলে শ্রাবণেই শাপলা ফুলের সমারোহ মূল্যই নেই ট্রাম্পের সমঝোতা সইয়ে, মার্কিন বাহিনীকে হুঁশিয়ারি মোজতবার যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২,৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই গুরুদাসপুুরে চেয়ারম্যান প্রার্থীর নামে চাঁদা আদায়ের মিথ্যাচারে মানববন্ধন নগরীতে দেশীয় চোলাইমদ সহ মাদক কারবারী লিটন গ্রেপ্তার

প্রেমের বিয়ে না টেকায় ট্রেনের নিচে পড়ে প্রাণ দিল কিশোর!

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৫:০৩:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৫:০৩:২৫ অপরাহ্ন
প্রেমের বিয়ে না টেকায় ট্রেনের নিচে পড়ে প্রাণ দিল কিশোর! সিয়াম হোসেন। ছবি: সংগৃহীত
কুষ্টিয়ার খাজানগরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সিয়াম হোসেন (১৭) নামের এক কিশোর।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী থেকে ঢাকাগামী আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

জানা গেছে, ছয় মাস আগে প্রেম করে বিয়ে করেছিল সিয়াম। তবে পারিবারিক অসম্মতি ও সম্পর্কের টানাপোড়েনে গতকাল মঙ্গলবার তাদের বিচ্ছেদ হয়। ঘটনার একদিন পরই আত্মহত্যা করল এই কিশোর।

নিহত সিয়াম কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার সাইদুর রহমানের ছেলে।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সিয়াম কিশোর বয়সী। বয়সের অপ্রাপ্ততা সত্ত্বেও প্রেমের সম্পর্ক করে বিয়ে করে। তবে মেয়ের পরিবার এ বিয়ে মেনে না নেওয়ায় সিয়ামের মধ্যে হতাশা কাজ করছিল। এই নিয়ে মাঝেমধ্যে পারিবারিক কলহ সৃষ্টি হচ্ছিল। শেষ পর্যন্ত তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়।

আনোয়ার নামের সিয়ামের প্রতিবেশী চাচা বলেন, ‘ছয় মাস আগে সিয়াম সম্পর্ক করে পরিবারের অমতে বিয়ে করে। বিষয়টি সিয়ামের পরিবার মেনে নিলেও তার স্ত্রীর পরিবার মেনে নেয়নি। এই নিয়ে পারিবারিক কলহ সৃষ্টি হয়। পরে সিয়ামের শ্বশুর হান্নান আলী কৌশলে তার মেয়েকে ছাড়িয়ে নেন। গতকাল বিষয়টি নিশ্চিত হয় সিয়াম। তারপর থেকেই সে মানসিকভাবে ভেঙে পড়ে। আজ সকালে সিয়াম ট্রেনের নিচে ঝাঁপ দেয়। বিষয়টি খুবই দুঃখজনক।’

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ

কাটাখালি থানায় ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেপ্তার, অটোরিকশা জব্দ