ঢাকা , সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ , ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে চাঁদা বন্ধের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ রাসিকের উদ্যোগে মহান শহিদ দিবস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস পালিত অধিকার আদায়ের সংগ্রামে একুশ আমাদের পাথেয়, বিভাগীয় কমিশনার নগরীতে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী গ্রেফতার শিশু গৃহকর্মীকে গরম খুন্তির ছ্যাঁকা, চিকিৎসক গ্রেপ্তার রামুতে হাতকড়া পরেই মায়ের জানাজায় দুই ভাই মাদারীপুরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ, ৪ ঘণ্টায় শতাধিক হাতবোমা বিস্ফোরণ কোমরে রশি নিয়ে বাবার জানাজায় ছাত্রদল নেতা সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী ভরদুপুরে গুলি করে ৩ লাখ টাকা ছিনতাই চাঁদাবাজি ঠেকাতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কঠোর বার্তা আইজিপির ১২ মার্চ,বসছে সংসদ নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার নিয়ামতপুরে বিয়েবাড়ি থেকে তরুণীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার- ৩ প্রবীণ নেতাকে সাহায্য করে প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আসাদ নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন নোয়াখালীতে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই ​রাজশাহীতে যুবদলের ওয়ার্ড কমিটি নিয়ে বিক্ষোভ: ত্যাগীদের বাদ দিয়ে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট পুনর্বাসন অভিযোগ শীতে আসে গরম পড়লেই চলে যায় পাখির কলকাকলিতে মুখর রাণীশংকৈলে রামরায় দিঘী শান্তির সিংড়া গড়তে সকলের সহযোগিতা চাইলেন নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আনু

সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৫৮:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জে বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ছবি: সংগৃহীত
সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ২ জন।  

বুধবার (৬ আগস্ট) দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী স্নেহা চক্রবর্তী (২১), সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি (১৯) ও সুনামগঞ্জ শহরের আলীপাড়ার বাসিন্দা সফিকুল ইসলাম (৪৫)। স্নেহা চক্রবর্তীর বাড়ি শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে শহরের বাসায় ফিরছিলেন। আফসানা জাহান খুশি সুনমাগঞ্জ শহরের বাসিন্দা। 

আহতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার লালরচর গ্রামের বিনয় ভূষণ পালের মেয়ে ঐশি রানী পাল (১৮) ও সিএনজি চালক শান্তিগঞ্জ উপজেলার বসিয়া খাউড়ি গ্রামের রমজান আলীর ছেলে রশিদ আহমদ (২৫)। 

স্থানীয়দের বরাত দিয়ে ট্রাফিক পুলিশ জানিয়েছে, নিয়ম ভেঙে বাসের চালক দ্রুত গতিতে অন্য একটি গাড়িকে অতিক্রম করার সময় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পরই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বাস ফেলে পালিয়ে গেছে বাসের চালক ও হেলপার। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস শান্তিগঞ্জের সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউট থেকে শহরে ফিরছিলেন শিক্ষার্থী স্নেহা চক্রবর্তী ও আফসানা জাহান খুশি। একই সিএনজিতে করে শহরে ফিরছিলেন সফিকুল ইসলাম ও ঐশি রানী পাল। তাদের বহনকারী সিএনজি গাড়িটি বাহাদপুর এলাকায় আসলে বিপরীতদিক (সুনামগঞ্জ শহর) থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস নিয়ম ভেঙে আরেকটি গাড়িতে দ্রুত অতিক্রম করার সময় তাদের সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে সিএনজির ভেতরে চাপা পড়ে ৩ জন ঘটনাস্থলেই নিহত হন এবং চালক ও যাত্রী ঐশি রানী পাল গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে ও আহত ২ জনকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। তবে আহত দুই জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

সুনামগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক (ওসি) মো. আবু হানিফ বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহত দুই জনকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং দুর্ঘটনাকবলিত দুইটি গাড়ির অবস্থান দেখে মনে হয়েছে বাস চালকের ওভারটেকিংয়ের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে

রাসিক মেয়র হিসেবে দেখতে চায় দলের নেতা-কর্মীরা মহানগর বিএনপি নেতা রবিউল আলম মিলুকে