ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

লালপুরে বিএনপির বিজয় মিছিল

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৫৫:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৫৫:৪৯ অপরাহ্ন
লালপুরে বিএনপির বিজয় মিছিল লালপুরে বিএনপির বিজয় মিছিল
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে নাটোরের লালপুরে বিজয় মিছিল ও পথসভা করেছে বিএনপি। মঙ্গলবার বিকেলে উপজেলার লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে এই বিজয় মিছিল বের করা হয়। 

মিছিল শেষে ত্রিমোহনী চত্বরে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডাঃ ইয়াসির আরশাদ রাজন, সাবেক প্রতিমন্ত্রীর ছোট মেয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আলহাজ্ব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আশরাফুল আলম লুলু। 

আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, উপজেলা যুবদলের আহ্বায়ক আঃ সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম বিপ্লব, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুনছুর রহমান, মালেয়েশিয়া প্রবাসী বিএনপির নেতা আবুল বাশার, যুবদলের নেতা শহিদুল ইসলাম, আ: সালাম ভুবন, সাকিবুল আলম সুলভ, এনামুল হক কালু প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত