ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬ , ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে শেষ হয়েছে জ্ঞানের আলো ছড়ানোর তিনদিনের ভ্রাম্যমাণ বইমেলা’র অসুস্থতার কারণে বিলম্ব: রাজশাহী চেম্বারের পরিচালক হিসেবে শপথ নিলেন আমিনুল ইসলাম আমিন নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা গাজা সংহতির পদযাত্রা: সিঙ্গাপুরে তিন অধিকারকর্মীকে জরিমানা পবার টিসিবি গুদামে আগুন, পুড়েছে তেল-ডাল-চিনিসহ বিপুল পণ্য রাজশাহীতে স্কুল পর্যায়ে তায়কোয়ান্দো প্রশিক্ষণ কার্যক্রম ও কোরিয়ান ভাষা কোর্সের বিষয়ে ক্রীড়া শিক্ষকগণের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা! দুধরচকী ছাহেব রাণীশংকৈলে উদ্বুদ্ধকরণ এর আওতায় সজিনা চাষ কার্যক্রমের উদ্বোধন মোহনপুরে মাসিক আইনশৃংখলা কমিটির সভা পীরগঞ্জে প্রসূতি মাতার মৃত্যু,একতা ক্লিনিক ঘেড়াও ভাঙচুরের চেষ্টা নির্মাণাধীন ৬নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কাম কমিউনিটি সেন্টার পরিদর্শনে রাসিক প্রশাসক বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী নোয়াখালী সরকারি কলেজে শিক্ষক হেনস্তার প্রতিবাদে মানববন্ধন, পাল্টাপাল্টি স্লোগানে উত্তেজনা মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী যৌন নিপীড়ন মামলায় রাজশাহীতে সাংবাদিক গোলাম রাব্বানী কারাগারে নির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক রাজশাহীতে সীমান্তে মাদক ও চোরাচালানী পণ্য জব্দ ১৮ বছর পলাতক থাকার পর রাজশাহীতে বিস্ফোরক মামলার আসামি গ্রেপ্তার শিবগঞ্জে কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সুনামগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১২:০৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১২:০৭:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ সুনামগঞ্জে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের রাজাপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আজ সোমবার (১৯ মে) ভোরে উপজেলা ধনপুর ইউনিয়নের চিনাকান্দি বিজিবি আওতাধীন রাজাপাড়া সীমান্ত পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে।

গুলিবিদ্ধ যুবকের নাম মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।
  
বিজিবি ও স্থানীয়রা জানান, ভারতের মেঘালয় সীমান্তে সে দেশের সরকার কারফিউ জারির পর বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সুনামগঞ্জের সীমান্ত এলাকা বসবাসকারী লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানায় পাশাপাশি বিজিবি নজরদারি বাড়ায় ও বিএসএফর কঠোর নজরদারিতে রয়েছে সীমান্ত। এ অবস্থায় আজ সোমবার (১৯ মে) ভোর রাতে বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য বহন করে আনার জন্য সামসুলসহ ৪/৫ জন প্রবেশ করে। এ সময় বিএসএফ কর্তৃক বাধা প্রদান করলে চোরাকারবারিদের সঙ্গে বিএসএফের দ্বন্দ্বের সৃষ্টি হয়। একপর্যায়ে রাজাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল সদস্যরা তাদেরকে ছত্রভঙ্গ করার লক্ষ্যে ফায়ার করে।

এতে শামসুলের বাম হাতে ২টি গুলি লেগে গুলিবিদ্ধ হয়। তার সঙ্গে থাকা লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে।
জানা গেছে, আহত শামসুল স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহণ শেষে উন্নত চিকিৎসার নিমিত্তে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে আশংকামুক্ত হওয়ায় তাকে হাসপাতাল হতে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

সামসুলের পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ শামসুল হককে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন আশংকামুক্ত রয়েছেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, নাগরিকরা চোরাচালানী মালামাল আনার উদ্দেশে অবৈধভাবে ভারতে প্রবেশ করার দায়ে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এ ছাড়া উক্ত এলাকায় গোয়েন্দা নজরদারিসহ টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: উপলক্ষে রাসিক প্রশাসকের উদ্যোগে নগরজুড়ে ব্যাপক প্রচারণা