ঢাকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬ পালিত নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু রাজশাহী মহাগরীর ৭নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালীতে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ প্রচন্ড তাপপ্রবাহে ঝরছে কাঁচা আম সচেতনতামূলক নানা কর্মসূচির মধ্য দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নোয়াখালীতে প্রকাশ্য জুয়ার আসরে ডিবির অভিযান, গ্রেপ্তার ৩ হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের অগ্রগতি পর্যালোচনায় বিভাগীয় সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার ইয়াবাসহ ধরা পড়ল ডিবির জালে রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত বর্ণালী মোড় থেকে হেতেমখাঁ বড় মসজিদ পর্যন্ত সড়কের কাজ বর্ষা মৌসুমের আগেই শেষ করার নির্দেশ রাসিক প্রশাসকের সরকারি গাড়ী চালক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা সড়কের পাশে বালুর স্তুপ, বেপরোয়া ট্রাক চাপায় সিএনজি যাত্রীর মৃত্যু গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার, এক সদস্য আটক গরমে হাঁসফাঁস করছে মানুষ লোডশেডিং অব্যবস্থাপনা ও সমন্বয়হীনতায় আদমদীঘিতে গৃহবধূকে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ, নারীসহ ৪ জন গ্রেফতার

সাধারণ ব্যথাও হতে পারে কিডনির অসুখের লক্ষণ, কী ভাবে সতর্ক হবেন?

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৫১:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৫১:৫১ অপরাহ্ন
সাধারণ ব্যথাও হতে পারে কিডনির অসুখের লক্ষণ, কী ভাবে সতর্ক হবেন? ফাইল ফটো
পিঠে-কোমরে ব্যথা এখন ঘরে ঘরে। যাকেই জিজ্ঞাসা করবেন, তিনিই বলবেন, বেশিক্ষণ বসে থাকলেই পিঠটা টনটনিয়ে ওঠে। শিরদাঁড়া বেয়ে ব্যথা এঁকেবেঁকে নেমে আসে কোমরে। তার পরে সেখানেই ঘাপটি মেরে বসে থাকে। বসে থেকে ওঠার সময়ে, শোয়ার সময়, দাঁড়িয়ে থাকলে, এমনকি ঝুঁকে কিছু তুলতে গেলেও ব্যথা যেন সজোরে চাবুক কষায়! ঝনঝন করে ওঠে পিঠ, কোমর। এই পিঠের যন্ত্রণা কিন্তু সব সময় হাড়জনিত কারণে না-ও হতে পারে। এর নেপথ্যে থাকতে পারে কিডনির সমস্যাও।

বেশির ভাগ সময়ই কোনও চোট-আঘাত লাগলে, পেশিতে টান পড়লে কিংবা বয়সজনিত কারণে পিঠ আর কোমরের যন্ত্রণা হয়। তবে অনেক সময়ই কিডনিতে সংক্রমণ, প্রদাহ হলে কিংবা পাথর জমলেও কিন্তু পিঠ আর কোমরের দিকে যন্ত্রণা হতে পারে। সে ক্ষেত্রে সেই ব্যথার ধরনও হয় আলাদা। দীর্ঘ দিন ধরে যে পিঠের ব্যথায় ভুগছেন, তা কিডনির অসুখের উপসর্গ নয় তো?

কিডনির ব্যথা সাধারণত পিঠের নীচের দিকে অনুভব হয়। পাঁজরের ঠিক নীচের দিকটায় ব্যথা বাড়তে শুরু করে। এ ক্ষেত্রে পিঠের এক দিকে যন্ত্রণা বাড়তে শুরু করে। যন্ত্রণার তীব্রতা ধীরে ধীরে বাড়তে শুরু করে। বিশ্রাম নিলে, স্ট্রেচিং করলে, মালিশ করলেও এই ব্যথা কমে না। এই ধরণের ব্যথা কিডনিতে সংক্রমণ, পাথর বা পাইলোনেফ্রাইটিসের মতো প্রদাহের কারণে হতে পারে।

কেবল পিঠের ব্যথা নয়, আর কী কী উপসর্গ দেখলে সতর্ক হবেন?

পিঠের ব্যথার পাশাপাশি যদি প্রস্রাব জনিত সমস্যাও শুরু হয়, তা হলে কিন্তু সতর্ক হওয়ার প্রয়োজন আছে। ঘন ঘন প্রসাব পাওয়া, প্রস্রাবের সঙ্গে জ্বালাভাব, তীব্র দুর্গন্ধের মতো সমস্যাগুলি হলে সাবধান। শুধু তা-ই নয়, এ ক্ষেত্রে কিন্তু জ্বরেও আক্রান্ত হতে পারেন রোগী।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট

তানোরের কৃষকের সামনে চতুর্মুখী সংকট