ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

রাস্তা পরিষ্কার করতে ৩০ লক্ষ কুকুরকে মারা হবে! প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে কী করলেন জাহ্নবী?

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৪৬:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:৪৬:২১ অপরাহ্ন
রাস্তা পরিষ্কার করতে ৩০ লক্ষ কুকুরকে মারা হবে! প্রশাসনিক সিদ্ধান্তের বিরুদ্ধে কী করলেন জাহ্নবী? ছবি: সংগৃহীত
মেরে ফেলা হবে রাস্তার ৩০ লক্ষ কুকুরকে! রাস্তা পরিষ্কার করার লক্ষ্যে নাকি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর পেতেই ফুঁসে উঠেছেন জাহ্নবী কপূর। যে কোনও পশুপ্রেমীর কাছে যে এই খবর আতঙ্কের ও বেদনার, তা বলার অপেক্ষা রাখে না। একই অবস্থা জাহ্নবীরও। কারণ, তিনি নিজেও পশুপ্রেমী। এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাহ্নবী।

২০৩০ সালে স্পেন ও পর্তুগালের সঙ্গে ফিফা বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে রয়েছে মরক্কো। তাই দেশের রাস্তাঘাট পরিষ্কার করতে এখনই উঠেপড়ে লেগেছে মরক্কো প্রশাসন। রাস্তা পরিষ্কার করার কর্মসূচির মধ্যে ৩০ লক্ষ কুকুর নিধনের সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই সারা বিশ্বের পশুপ্রেমীরা প্রতিবাদ করা শুরু করেছেন।

বিশ্বকাপের সময়ে যাতে পর্যটনেরও উন্নতি হয় দেশের, তা নিশ্চিত করতে বিদেশিদের সামনে রাস্তাঘাট পরিষ্কার রাখতে চায় মরক্কো প্রশাসন। সেই কারণেই কুকুর হত্যার সিদ্ধান্ত। জাহ্নবীও প্রতিবাদ জানিয়েছেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে। অবাক হয়ে তিনি সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে লিখেছেন, “এটা সত্যি হতে পারে না! রাস্তার পশুদের পুনর্বাসনের নানা পথ রয়েছে। ওদের হত্যা করে রাস্তা পরিষ্কার করতে চাইছেন আপনারা? অপরাধীদের দল!”

আন্তর্জাতিক এক সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই প্রথম নয়। রাস্তার কুকুরের সংখ্যা কমাতে নানা রকম নৃশংস পথ অবলম্বন করেছে মরক্কো প্রশাসন। কখনও কুকুরদের বিষ খাইয়ে, কখনও আবার তাদের গুলি করে, পিটিয়ে মারা হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন পশুপ্রেমীরা। নানা ভাবে বহু পশু অধিকার সংস্থা থেকে প্রতিবাদ জানানো হচ্ছে। অবিলম্বে যাতে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়, সেই দাবি তুলেছেন পশুপ্রেমীরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক