ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কন্যা সন্তানের মা হলেন বুবলী চাঁপাইনবাবগঞ্জ মধুমালা রেডিও ক্লাবের পরিবেশ দিবস পালন হান্নান মাসউদের বিরুদ্ধে ‘৩ কোটি টাকা দাবির’ তথ্য ফাঁস: ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনচেষ্টায় বাধা দিলো বিজিবি নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১২ সন্তানের জন্য বাবা-মায়ের দোয়া মায়ের প্রতি সম্মান জানানো সন্তানের জন্য নবীজির সুসংবাদ প্রতিদিন এক হাজার নেকি অর্জনের সহজ আমল রাণীশংকৈলের কৃতি সন্তান কামাল আনোয়ার যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি, এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত সিংড়ায় বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষ রোপণ কর্মসূচি পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী হাম পরিস্থিতি পর্যবেক্ষণে রামেক হাসপাতাল পরিদর্শন করলেন জেলা প্রশাসক পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা পাঁচ শতাব্দীর বটবৃক্ষের ছায়ায় এগ্রোইকোলজি নেতৃত্বের সম্মাননা কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈলে আনন্দ মিছিল ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু রাজশাহীতে বিজিবির মাদকবিরোধী অভিযানে ভারতীয় মদ, ট্যাপেনটাডল ও ইয়াবা জব্দ তানোরে ৫০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার

ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:২৮:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:২৮:২১ অপরাহ্ন
ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন: প্রধান নির্বাচন কমিশনার ফাইল ফটো
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন। সে অনুযায়ী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।

বুধবার (৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনের এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, নির্বাচন আয়োজনের জন্য প্রধান উপদেষ্টার চিঠি দ্রুত পেয়ে যাবে কমিশন। আগের তিনবারের মতো নির্বাচন করতে চায় না বর্তমান নির্বাচন কমিশন। তাই লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে প্রশাসন ও সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে কমিশন।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে তিনি আরও বলেন, দলটির সবধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। তাদের বিচারকার্য চলমান থাকায় বিচারের পর মূল সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

নির্বাচন আয়োজনে যুক্ত পেশাজীবীদের ব্যাপারে সিইসি বলেন, আগে নির্বাচনে যারা সংযুক্ত থাকতেন, যেমন আইনশৃঙ্খলা বাহিনী বা সাংবাদিক—তাদের অনেকেই ভোট দিতে পারতেন না। সেই আট-দশ লাখ মানুষকে পোস্টাল ব্যালটে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার রুখতে উন্নত দেশগুলোকেও অনুসরণ করা হচ্ছে। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা দরকার বলেও জানান তিনি।

নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটবে জানিয়ে সিইসি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা আগের চেয়ে উন্নত হয়েছে। এখনও কিছু সময় বাকি আছে। এ সময়ের মধ্যে পরিস্থিতি আরও উন্নতি ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২

নগরীতে ইয়াবা ও হেরোইন সহ নারী মাদক কারবারী সহ গ্রেপ্তার ২