ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১ সেকেন্ডের নতুন ভিডিওতে পরীমনি, মুহূর্তেই ভাইরাল তারকাদের দুর্গোৎসব: কারও ঘোরাঘুরি, কারও মনে মায়ের শূন্যতা রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক ধর্ষণের অভিযোগে পাশে পাননি কর্নেল বিশ্ববিদ্যালয়ের প্রধানকে, বললেন ছাত্রী রাবণের মুখে মোদি-ট্রাম্প-দোভাল-আম্বানির ছবি লাগিয়ে কুশপুত্তলিকা দাহ ফিরছে ডিভি লটারি, বাংলাদেশিরা কী পারবেন আবেদন করতে পুঠিয়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ইউএনও, নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ভস্মীভূত রাণীনগরে উত্ত্যক্তে বাধা দেয়ায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২জনকে ছুরিকাঘাত রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে ১৫লাখ টাকার সিং মাছ নিধনের অভিযোগ সরকার দলীয় এমপি’র নির্দেশে জমি জবরদখল রাণীশংকৈলে অসহায় পরিবারের সংবাদ সম্মেলন লালপুরে জমি নিয়ে বিরোধ বাড়ি-দোকান হামলা, বৃদ্ধাকে কুপিয়ে লাখ লাখ টাকা লুটের অভিযোগ ​ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজার শতবর্ষী এতিহ্যবাহী দুর্গামেলা অনুষ্ঠিত সবচেয়ে বেশি জাহান্নামে যাবে মিডিয়া কর্মী: উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম নদী পার করে দেওয়ার কথা বলে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ রেস্তোরাঁর পেছনে নিরবকে কুপিয়ে চলে যায় ১২ জন রাজশাহীতে মাছের ব্যবসা করায় বিয়ের দাওয়াত প্রত্যাহার, পিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ নাটোরের বনপাড়ায় বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সিরাজগঞ্জে বিপুল পরিমান বুপ্রেনরফিন ইনজেকশনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:২৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:২৬:২২ অপরাহ্ন
কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু ছবি: সংগৃহীত
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুর আড়াইটায় সৈকতের জিরো পয়েন্ট থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। 

এর আগে বেলা ১১টায় ওই একই স্থানে গোসলে নেমে সে নিখোঁজ হয়। মৃত সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মাগুরা থেকে সামাদসহ ৭ জন একসঙ্গে কুয়াকাটা বেড়াতে এসে হোটেল সৈকতে ওঠেন। পরে বুধবার বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্টে সামাদ ও সেলিম রেজা একসঙ্গে গোসলে নামেন। এসময় সামাদ ঢেউয়ের তোড়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় ক্যামেরাম্যানরা প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিযান চালিয়ে দুপুর আড়াইটার দিকে ওই একই স্থান থেকে সামাদের লাশ উদ্ধার করে।

কলাপাড়া ফায়ার সার্ভিসে লিডার শাহাদাৎ হোসেন বলেন, নিখোঁজ পর্যটককে সৈকতের জিরো পয়েন্ট থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক