ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার

বিজয় গণমিছিলে মূখরিত রাণীশংকৈলের পুরোশহর

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:১৯:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:১৯:০৩ অপরাহ্ন
বিজয় গণমিছিলে মূখরিত রাণীশংকৈলের পুরোশহর বিজয় গণমিছিলে মূখরিত রাণীশংকৈলের পুরোশহর
জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা বিএনপির বিজয় র‌্যালি আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড র‌্যালি নিয়ে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয়ের আনন্দ মিছিল বের করা হয়। অংশগ্রহণকারীদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, ও বিভিন্ন ফেস্টুন দেখা যায়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তা মৌড়ে গিয়ে সমবেত  হয়। 

উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলআমা আল ওয়াদুদ বিন নূর আলিফ, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি কামাল আনোয়ার, পৌর বিএনপি সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি শাহাদাৎ হোসেন, মাহামুদুন নবী পান্না ও খলিলুর রহমান খলিল,যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন মাস্টার, উপজেলা নারী দলের আহ্বায়ক মনিরা বিশ্বাস প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমন আর বকুল মজুমদার।

জামায়াতে ইসলামী: মঙ্গলবার (৫ আগস্ট)  রাণীশংকৈল জামায়াতে ইসলামী অফিসে বিভিন্ন ইউনিয়ন থেকে জামায়াতে ইসলামীর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড র‌্যালি নিয়ে জড়ো হয়। পরে সেখান থেকে বিজয়ের আনন্দ মিছিল বের করে। মিছিলটি উপজেলা পরিষদের সামনে গিয়ে বক্তব্য রাখেন রাখেন উপজেলা জামায়াতের আমির উপধ্যক্ষ রফিকুল ইসলাম, সেক্রেটারী রজব আলী, জেলা যুব বিভাগের সভাপতি শাহাজালাল জুয়েল, উপজেলা সভাপতি মোকাররম হোসেন।

ছাত্র জনতা: রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে থেকে ছাত্র জনতার একটি বিজয় র‌্যালী বের হয়ে শিবদীঘি যাত্রীছাউনি মোড়ে গিয়ে সমবেত হয়। সেখানে বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে এবং আনন্দে সাইকেল খেলায় মেতে উঠে স্কুল কলেজের শিক্ষার্থীরা। এসময় বক্তব্য রাখেন, জামায়াতের সেক্রেটারী রজব আলী, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, ছাত্র প্রতিনিধি তারেক ও হাবিব।

জুলাই চত্বর: জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা ধরে রাখতে পৌর শহরের শিবদিঘী যাত্রী ছাউনি মোড়ে জুলাই চত্বর হিসেবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমান ও ওসি মুহা আরশেদুল হক। এতে ছাত্র জনতার মধ্যে দেখা দিয়েছে উচ্ছার্স ও উদ্দীপনা।

গনঅধিকার পরিষদ: আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে রাণীশংকৈল উপজেলা গণঅধিকার পরিষদ বিজয় র‌্যালি ও আলোচনা সভা করেছে। এসময় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সভাপতি সোহরাব হোসেন, সম্পাদক জাফর আলী।

ইসলামি আন্দোলন: চরমোনাই পীরের অনুসারিরা ইসলামী আন্দোলন রাণীশংকৈল ইপজেলা শাখা আনন্দ র‌্যালি ও শোভা যাত্রা পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু