ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

বন্যায় উত্তরাখণ্ডের গ্রাম ভেসে যেতে দেখে কী করলেন সারা আলি খান?

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০৪:০২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৮-২০২৫ ০৪:০২:৫১ অপরাহ্ন
বন্যায় উত্তরাখণ্ডের গ্রাম ভেসে যেতে দেখে কী করলেন সারা আলি খান? ছবি: সংগৃহীত
ফের বিধ্বস্ত উত্তরাখণ্ড। ১২,৬০০ ফুট উঁচুতে হয় মেঘভাঙা বৃষ্টি। তার জেরেই হড়পা বানে ভেসে গিয়েছে উপত্যকা। মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে তছনছ হয়ে গিয়েছে উত্তরকাশীর ধরালী গ্রাম ও হর্ষিল উপত্যকা। নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক বাড়ি, হোটেল। বিপর্যের হাড়হিম করা বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল। এই ভিডিয়ো দেখে সন্ত্রস্ত সারা আলি খানও। বিধ্বস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন অভিনেত্রী।

সারার অভিনয় সফরের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্তরাখণ্ড। তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’ও উত্তরাখণ্ডের প্রাকৃতিক বিপর্যয় নিয়ে তৈরি। তার পর থেকে সারা প্রায়ই কেদারনাথ যান, মহাদেবের পুজো করেন। তাই বিপর্যস্ত উত্তরাখণ্ডকে দেখে আবেগপ্রবণ অভিনেত্রী। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “উত্তরাখণ্ডের ঘটনায় যাঁদের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। প্রত্যেকে যাতে এই মুহূর্তে শক্তি সঞ্চার করে সুস্থ হয়ে উঠতে পারে, সেই প্রার্থনা করছি।”

উত্তরকাশী জেলার আপৎকালীন কেন্দ্র থেকে বিপর্যস্তদের জন্য কিছু ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সারা নিজের সমাজমাধ্যমে সেই নম্বরগুলি ভাগ করে নেন। এখনও পর্যন্ত বহু মানুষের প্রাণ গিয়েছে এই বিপর্যয়ে। ১৩০ জনকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা দফতর। শুধুই হড়পা বান নয়, উপর থেকে ভেসে আসে কাদার স্রোত। যার ফলে বিপর্যয়ের প্রভাব বেড়ে যায় কয়েক গুণ।

এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেত্রী উর্বশী রৌতেলাও। তিনি নিজেও পাহাড়ি এলাকায় বড় হয়েছেন। উর্বশীর কথায়, ‘‘হরিদ্বারের মেয়ে আমি। তাই উত্তরাখণ্ডের প্রতিটি শ্বাসে, প্রতিটি মানুষের মধ্যে নিজের আত্মার খোঁজ পাই। উত্তরকাশীতে যা ঘটল সেটা দেখার পর নিজের অন্তরের বেদনা ভাষায় প্রকাশ করতে পারব না।’’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক