ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাম ও হামের উপসর্গে মৃত্যু ৭০০ ছড়াল নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী কলেজিয়েট স্কুলের দ্বিশত বর্ষপূর্তির অনুষ্ঠান হবে এক ঐতিহাসিক মিলনমেলা: ভূমিমন্ত্রী বয়স কমাতে ব্যবহার করতে পারেন ৫টি আই সিরাম প্যাচ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ ‘স্বামীর চেয়েও আপনাকে বেশি ভালবাসি’, ভক্তের কথায় লজ্জা পেলেন শাহরুখ ঠাকুরগাঁও বিডি হলের পাশে রহস্যজনক যুবকের মরদেহ উদ্ধার, মোবাইল ফোনের সূত্রে মিলল পরিচয় ভেনেজুয়েলায় ভূমিকম্প: মৃত বেড়ে একলাফে ৫৮৯! রাজশাহীতে বিপুল পরিমান গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার সিংড়া পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা মাদকবিরোধী দিবসে রাজশাহীতে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে ৪ জনের মৃত্যু নির্যাতন প্রতিরোধে কার্যকর আইন ও জবাবদিহিমূলক রাষ্ট্রের দাবি আশুরার গুরুত্ব ও তাৎপর্য! উপশহর নিউ মার্কেট এলাকায় রাস্তা ও ড্রেনের উন্নয়নে পরিদর্শনে রাসিক প্রশাসক পীরগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ THE Sustainability Impact Ratings 2026-এ রুয়েটের সাফল্য, বিশ্বে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান রাজশাহীতে ৬৬ হাজার ৩৯৫ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা মহানগরীতে পুলিশের অভিযানে আটক ৩১ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

নগরীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্ত আসামী কালু গ্রেফতার

  • আপলোড সময় : ০৬-০৮-২০২৫ ০১:৪২:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৮-২০২৫ ১২:৫৩:০০ পূর্বাহ্ন
নগরীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্ত আসামী কালু গ্রেফতার নগরীতে মাদক মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্ত আসামী কালু গ্রেফতার
রাজশাহী নগরীতে একাধিক মাদক মামলা ও দীর্ঘদিন যাবত হেরোইন মামলায় যাবজ্জীবন সাজপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মহবুল ওরফে কালুকে (৫২), গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মোঃ মহবুল ওরফে কালু রাজশাহীর গোদাগাড়ী থানাধীন সুলতানগঞ্জ গ্রামের মোঃ আলফাজ উদ্দিন বিশ্বাসের ছেলে।

বুধবার (৬ আগস্ট) সকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, বুধবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, একাধিক মাদক মামলার আসামী ও দীর্ঘদিন যাবত পলাতক হেরোইনের গডফাদার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মহবুল ওরফে কালু রাজশাহীর গোদাগাড়ীর সীমান্তবর্তী স্থানে ছদ্মবেশ ধারণ করে আত্মগোপনে আছে।

এমন তথ্যের ভিত্তিতে গত সোমবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় বর্ণীত স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারী ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী কালুকে গ্রেফতারে ব্যর্থ হলেও বুধবার সকালে নগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেফতার কালুর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় গত সাত বছর পূর্বে বিপুল পরিমাণ হেরোইন সহ আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয় এবং তার বিরুদ্ধে মাদক মামলা রুজু হয়। পরবর্তীতে বিজ্ঞ আদালত কর্তৃক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করে।

বুধবার গ্রেফতার আসামী কালুকে রাজশাহী কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করেছে গোদাগাড়ী থানা পুলিশ। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩