ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ১১:২৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ১১:২৩:০৭ অপরাহ্ন
তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজশাহীর তানোরে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ৫ আগষ্ট মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডলের সভাপতিত্বে বিএনপির দলীয কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ও বিআরডিবি'র চেয়ারম্যান আরশাদ আলী। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী,কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি খলিলুর রহমান, সম্পাদক ডায়মন্ড সরদার,মশিউর রহমান বাদল,আবুল কালাম আজাদ, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, আনারুল ইসলাম মাস্টার,কাবিল উদ্দিন,আরশেদ আলীপ্রমুখ।

এদিন আলোচনা সভার আগে জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত  ও আহতদের আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ করা হয়।

এদিকে অনুষ্ঠানের সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন,আপনারা যারা রাতারাতি  কালো টাকা ও অবৈধ সম্পদের মালিক হয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে বলছেন ওমুক ভাই-তমুক ভাই ছাড়া বিএনপি অচল, তারা রাজনৈতিক অবার্চীন। তারা জুজুর ভয় দেখিয়ে বিএনপিকে কুক্ষিগত করতে চাই।তিনি বলেন, রাজশাহী অঞ্চলে বিএনপির রাজনীতিতে অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক নাই, শীষ মোহাম্মদ, এমরান আলী মোল্লা ও মোশারফ মাস্টারের মতো নেতৃত্ব প্রয়াত। তাই বলে কি বিএনপি নাই ? বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যেখানে মামা-খালু,ভাই-ভগ্নিপতি ইত্যাদি পরিচয়ে রাজনীতি করা যায় না। বিএনপির শক্তি দেশের সাধারণ মানুষ ও তাদের ভালবাসা। তিনি বলেন, আপনারা যে আচরণ করেছেন তার ফল পাবেন অচিরেই ইনশাল্লাহ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত