ঢাকা , বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ , ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মান্দার নুরুল্লাবাদ ইউপিতে আলোচনায় তরুণ নেতৃত্ব,শিহাব পীরগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে দুই মাছ ব্যবসায়ীকে জরিমানা সিরাজগঞ্জের তাড়াশে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, পরিবার আত্মগোপনে কেন্দ্র সচিবদের সাথে সভা করতে রাজশাহী আসছেন শিক্ষামন্ত্রী আগামী শনিবার রাজশাহী আসবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার - ১৯ যুদ্ধবিরতি ভাঙার অভিযোগে ফের উত্তেজনা, ট্রাম্পের কড়া বার্তায় মধ্যপ্রাচ্যে অনিশ্চয়তা বাড়ছে গরমে নিয়মিতিএই ফল খেলে ম্যাজিকের মতো উপকার পাবেন শরীরে রংপুরে আবু সাঈদ হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন মুনকার, নাকিরের প্রশ্নের সময় মুমিনকে যে সুসংবাদ দেওয়া হয় ২৪ ঘণ্টাও টিকল না শান্তি, যুদ্ধবিরতি ভেঙে পড়ার মুখে লালপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী মহানগরীকে স্বাস্থ্যকর, নিরাপদ, তিলোত্তমা ও শান্তির শহর হিসেবে বিনির্মাণের প্রত্যয় বরেন্দ্র অঞ্চলের মানুষের খাদ্যর যোগান দিচ্ছে বিএমডিএ প্রেমিক শিখরের কাছে নিরাপত্তা খুঁজে পান জাহ্নবী কাপুর থানায় ঢুকে ওসির চেয়ারে বসে পড়লেন এমপি, ভিডিও ভাইরাল ফাঁসির রায় শুনে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশ সদস্য বললেন ‘আমি এই রায় মানি না’ যুদ্ধবিরতির দিনে লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ২৫৪ পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফুয়েল পাস

বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৬:১৪:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৬:১৪:২২ অপরাহ্ন
বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন বগুড়ায় গাক-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বগুড়ার বনানীর প্রধান কার্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছে।সংস্থার পক্ষ থেকে দেশজুড়ে সদস্যের মধ্যে গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার, ৫ আগস্ট, গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি আজ আমাদের সবার জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। আমাদের এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো প্রতিটি সদস্যের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করা এবং তাদের বাড়ির আঙিনায় সবুজায়নের মাধ্যমে পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা।'

তিনি আরও জানান, মাসব্যাপী এই কর্মসূচিতে সারা দেশের গাক-এর লক্ষাধিক সদস্যদের মধ্যে সকল শাখার মাধ্যমে ফলজ, বনজ ও ঔষধি এই তিন ধরনের গাছের মোট চারটি করে চারা সদস্যদের মধ্যে বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাক-এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম বলেন, একটি গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি পরিবেশের তাপমাত্রা কমাতেও সহায়তা করে।

এই কর্মসূচি গাক-এর সামাজিক দায়বদ্ধতারই একটি অংশ। আমরা আশা করি, আমাদের সদস্যরা এই চারাগুলো সযত্নে পরিচর্যা করে বড় করে তুলবেন, যা আগামী প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করবে।' এছাড়াও অনুষ্ঠানে যুগ্ম পরিচালক মোঃ রবিউল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার বক্তব্য প্রমুখ বক্তব্য দেন। তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা শুধু গাছ বিতরণ করছি না, বরং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে জনগণকে সরাসরি সম্পৃক্ত করছি। একটি গাছ যেমন আমাদের পুষ্টির চাহিদা মেটায়, তেমনই এটি কার্বন শোষণ করে বাতাসকে বিশুদ্ধ রাখে।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সুবিধাভোগী সদস্য এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রতীকী হিসেবে ২ শতাধিক সদস্যের হাতে বিভিন্ন জাতের ৪টি করে গাছের চারা তুলে দেওয়া হয়। গাক আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে দেশজুড়ে সবুজ বনায়ন বৃদ্ধি পাবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় একটি ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বীর মুক্তিযোদ্ধাদের সৌজন্য সাক্ষাৎ