ঢাকা , রবিবার, ১৭ মে ২০২৬ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালপুরে খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড বিতরণে ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মেঘনা ভাঙনে হুমকিতে উপকূল, জরুরি কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের আগামী ১৯ মে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭ সিংড়ায় শ্রমিক না পাওয়ায় বিধবার ধান কেটে দিলেন বিএনপি নেতাকর্মীরা বিজ্ঞানে আগামী বাজেটে বরাদ্দ বাড়ানোর জোর প্রচেষ্টা থাকবে: রাজশাহীতে বিজ্ঞান মেলায় ভূমিমন্ত্রী রাজশাহীতে ১১ দলীয় সমাবেশে বিএনপি ও সরকারের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭

রামেবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৫:৪২:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৫:৪২:১৮ অপরাহ্ন
রামেবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক বলেছেন, আমাদের
রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক বলেছেন, আমাদের চিন্তা-চেতনা ও কাজে-কর্মে জুলাই স্পিরিটকে ধারণ করতে হবে।

জুলাই শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, যে লক্ষ্যে শহীদ আবু সাইদ, মুগ্ধসহ হাজার হাজার ছাত্র-জনতা জুলাই-আগস্টে রক্ত দিয়েছেন তাদের সে লক্ষ্য অর্জনে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের টপ লেবেলের কিছু নেতা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও বিভিন্ন জায়গায় বসে আছে, তাই আমরা কাঙিক্ষত ফলাফল পাচ্ছি না। তাই জুলাই গণঅভ্যুত্থানের কাঙিক্ষত ফলাফল পেতে আমাদের সকলকে সজাগ থাকতে হবে এবং সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাস্ট্র গঠনে আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় রামেবি’র অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক এসব কথা বলেন। এর আগে সকাল সাড়ে ৯টায় উপাচার্য প্রফেসর ডা. মোহাঃ জাওয়াদুল হক রামেবি’র অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন।

রামেবি’র রেজিস্ট্রার প্রফেসর ডা. মোঃ হাসিবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কোষাধ্যক্ষ ডা. মোঃ জাকির হোসেন খোন্দকার। অনুষ্ঠানে কলেজ পরিদর্শক প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ডা. মোঃ শাহ আলম, অফিস সহায়ক মোঃ যামির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।

সভা সঞ্চালনা করেন, অর্থ ও হিসাব দপ্তরের সেকশন অফিসার মোঃ মিজানুর রহমান। আলোচনা সভা শেষে জুলাই শহীদদের অত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক মুহাম্মদ ইব্রাহীম কবীর। এসময় পিএস টু ভিসি (ভারপ্রাপ্ত) মোঃ নাজমুল হোসেন, সেকশন  মোঃ জামাল উদ্দীন, অফিসার শারমিন আক্তার, শাহারিয়ার ইসলাম, মাসুম খান, শাকিল  আহমেদ, তানভীর আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা রাসেল আলী, ব্যক্তিগত কর্মকর্তা (পিও) জাহিদ হাসান, মাহমুদুর রহমান, নূর-রায়হান, পিও কাম কম্পিউটার অপারেটর মোঃ আব্দুস সোবহান, অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর কবির আহমেদ, মেহেদী মাসুদ সানি, আশরাফুল ইসলাম, সানজিদা হান্নান, লিটন আলী, এল্লিইন জাবানিয়া, স্টোর কিপার শামীম হোসেন, ডাটা এন্ট্রি অপারেটর শহিদুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫’ উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ে গত ৩ আগস্ট, রোববার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা এবং ৪ আগস্ট, সোমবার সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচির আয়োজন করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের

রাজশাহীকে নিরাপদ নগরী হিসেবে গড়ে তুলতে সাংবাদিকসহ জনগণের সহযোগিতা কামনা পুলিশ কমিশনারের