ঢাকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নগরীর বেলপুকুর থানা পুলিশের তৎপরতায় উদ্ধার কিশোরী পরিবারের কাছে হস্তান্তর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি সেবা সহজীকরণে মতবিনিময় সভা নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার সরকারি কর্মচারীদের নিরাপদ আশ্রয়স্থল কর্মচারী কল্যাণ বোর্ড: রাজশাহী বিভাগীয় কমিশনার রাজশাহীকে একটি সুন্দর, আধুনিক ও সম্পূর্ণ দুর্নীতিমুক্ত শহর গড়ার প্রত্যয় আরডিএ চেয়ারম্যান সুইটের পিরোজপুরে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ সংবর্ধিত হলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব তানোরে বিএমডিএ’র উদ্যোগে খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ বোতল ভারতীয় মদ জব্দ নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা নোয়াখালীতে তাপপ্রবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে উপকূলীয় নারীদের কর্মশালা ঠাকুরগাঁওয়ে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় বন্ধুসহ গ্রেপ্তার -৩ তানোরের সেই মেধাবী শিক্ষার্থীর পাশে শরিফ মুন্সী পরিবার তানোরে সম্পত্তি দখল নিয়ে উত্তেজনা বিএসটিআই অনুমোদন না থাকায় নোয়াখালীতে দুই ফিড কারখানাকে জরিমানা নারী পুলিশ সদস্যদের সক্ষমতা বৃদ্ধিতে রাজশাহীতে বিপিডব্লিউএনের আলোচনা সভা নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের মামলায় আরও এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৮০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি আকাশ গ্রেপ্তার

কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা বিলম্বে ছাড়ল জুলাই বিশেষ ট্রেন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৩:২৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৩:২৮:৫৫ অপরাহ্ন
কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা বিলম্বে ছাড়ল জুলাই বিশেষ ট্রেন ছবি: সংগৃহীত
ঘণ্টাখানেক বিলম্বের পর রাজশাহী রেলস্টেশন ছেড়ে গেছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা বিশেষ ট্রেন। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। পরে সাড়ে ৭ টার দিকে সিল্ক সিটি ট্রেনটি আটকে দেয়।

জানা গেছে, জুলাই যোদ্ধাদের ঢাকাগামী বিশেষ ট্রেন ৭টা ২০ মিনিটের পরিবর্তে আন্দোলনের মুখে ৮টা ১৩ মিনিটে ছেড়ে যায়। আর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও আন্দোলনের মুখে ছেড়ে যায় ৮ টা ২৫ মিনিটে। এই বিশেষ ট্রেনটির রাজশাহী, পাবনা-ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় এমন দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় তারা রাজশাহী রেলস্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেন আটকে দেন।

আন্দোলনকারীদের ভাষ্য, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তার স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেলপথে অবস্থান নেওয়া হয়। রেলপথে অবস্থান নিয়ে আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। পরে আন্দোলনকারীরা দু ভাগে বিভক্ত হয়ে পড়েন। উত্তেজনা তৈরি হয়। পরে এক পক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে চড়ে ঢাকা রওনা দেন। অন্যপক্ষ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হয়েছেন। 

এ সময় রাবি শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, আমাদের যে ট্রেনটি দেওয়া হয়েছে সেটা একদমই লোকাল ট্রেন। এক সিটে পাঁচ-ছয় জন করে বসে যেতে হবে। তাছাড়া এই ট্রেনে সঠিক সময়ে ঢাকা যাওয়া সম্ভব না। তাই আমরা ভালো ট্রেনের জন্য ব্লকেড দিয়েছিলাম।

রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার

নগরীতে বিপুল পরিমান গাঁজা সহ মাদক কারবারী গ্রেফতার