ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬ , ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পানি নিষ্কাশনের পথে প্রতিবন্ধকতা সৃস্টি করে রাস্তা নির্মাণ পুঠিয়ায় মহাসড়কে গতিরোধ করে ১৯ মহিষসহ ট্রাক লুট রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা রাজধানীর বুকে ‘শিশুবাজার’, আট লক্ষ টাকায় শিশুপুত্র, অর্ধেক দামে কন্যা! ইতিহাসের এই দিনের স্মরণীয় অধ্যায় মা-দিদিমার পুরনো শাড়ি ছিঁড়ে গিয়েছে?৫ পন্থায় রঙিন করে তুলুন বাড়ির প্রতিটি কোণ বর্ষার সময়ে ভাল ফলন হয় হরেক সব্জির, বাগানে বা জানালায় সহজে ফলাতে পারেন ওজন কমুক স্বাস্থ্য বজায় রেখে আকাঙ্ক্ষা চামোলার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস প্রেসিডেন্ট ট্রোলকে এবার হাসির অস্ত্রে পরিণত করলেন আলিয়া ভাট ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ নতুন পোশাকে পুলিশ ১১ বছর পর মিলল বিচার: রাণীশংকৈলে বাক্‌প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন বগুড়ায় ছাত্রীকে একান্তে দেখা করতে বলেন মাদরাসা শিক্ষক কেন্দুয়ায় স্কুলছাত্রীকে পাটক্ষেতে নিয়ে যান মতি মিয়া, অতঃপর... রাজশাহীর খাদ্য প্রশাসনে দুই বছরের প্রতীক্ষার অবসান বাগেরহাট স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে হাসপাতালে ১১ শিক্ষার্থী সন্তানদের জিম্মি করে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ কৃষক লীগ নেতার কুমিল্লায় প্রধান শিক্ষক রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে গিয়ে ধরা মাদকাসক্ত নাতির হামলায় দাদির মৃত্যু, আশঙ্কাজনক অবস্থায় দাদা

৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৩:২৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৩:২৫:২৭ অপরাহ্ন
৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ৩৬ জুলাই (৫ আগস্ট) গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজশাহীতে শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন ও শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে রাজশাহী সিএন্ডবি মোড় এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে উদ্বোধন ও শ্রদ্ধা জানান শহীদ সাকিব আঞ্জুমের পিতা এবং সঙ্গে ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ।

এসময় বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন সহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। একে একে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজশাহীর বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ, ব্যাংক বীমা কর্তৃপক্ষের কর্মকর্তা গন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সাধারন জনগন।

এসময় ফুল দিতে আসা বিভিন্ন জন জানান, গত এক বছরে দেশের সামগ্রীক যে উন্নয়ন তা প্রত্যাশা অনুয়ায়ী হয়নি। মানুষের অধিকার ফিরিয়ে দিতে যে আন্দোলন তারা করেছিলেন তা যেনো বিফলে না যায় সেদিকে সচেষ্ট হতে বলেন জুলাই যোদ্ধারা।

এরপর জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহীদদের কবর জিয়ারত করেন প্রশাসনের কর্মকর্তারা। পরে জেলা শিল্পকলা অ্যাকাডেমীতে আয়োজন করা হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠান ও দোয়া মাহফিলের।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক