ঢাকা , শনিবার, ১৬ মে ২০২৬ , ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু অতিরিক্ত কাজ করাই সঠিক পথ, সোনাক্ষী সিনহা মেয়ে সারায়াহ যেন জীবনকে পূর্ণভাবে উপভোগ করে, কিয়ারা আদবানি প্রেমের টানে মালয়েশিয়া থেকে কাপাসিয়ায় হাফিজা আইডা, বাঙালি বধূ সাজে বিয়ে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় দাদিকে হত্যা সিলেটে মাদ্রাসার দানবাক্স লুট, সিসিটিভির ভিডিও ভাইরাল স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক, জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৫০ শয্যায় সেবা দিতে হিমশিম ১০০ শয্যায় উন্নীতের দাবি দুর্গাপুরে নিখোঁজ শিশু হুমায়রার মরদেহ উদ্ধার জামায়াত নেতার বাড়িতে ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নগরীতে থানা ও ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার ৩৭ চট্টগ্রামে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ফেনীতে ৬ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কোরবানির গুরুত্ব ও ফজিলত ! ঠাকুরগাঁওয়ে পুলিশ কনস্টেবলকে অপহরণ গ্রেপ্তার ৫ ফ্যামিলি কার্ড ও ভাতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী: পাবায় ৬৬৯ পরিবার অন্তর্ভুক্ত সিংড়ায় বাড়ির গেট ভেঙে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট! রাণীনগরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউনিয়ন যুবদল নেতা উজ্জ্বল বহিস্কার নিয়ামতপুরে ১২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক আটকে রেখেছে ইসরায়েল, অনাহারে আরও মৃত্যু

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০৩:১৯:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০৩:১৯:৪৫ অপরাহ্ন
গাজা সীমান্তে ত্রাণভর্তি ২২ হাজার ট্রাক আটকে রেখেছে ইসরায়েল, অনাহারে আরও মৃত্যু ছবি: সংগৃহীত
ইসরায়েলের অব্যাহত অবরোধের ফলে গাজার শিশুরা চরম পুষ্টিহীনতার ঝুঁকিতে পড়েছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটির খাদ্য সহায়তা বিষয়ক অঙ্গপ্রতিষ্ঠান ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় পাঁচ বছরের নিচে প্রায় ৩ লাখ ২০ হাজার শিশু এখন প্রাণঘাতী অপুষ্টির ঝুঁকিতে রয়েছে।

জাতিসংঘ জানায়, গাজায় পুষ্টি সেবার ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো, নিরাপদ পানির অভাব, বুকের দুধের বিকল্পের অপ্রতুলতা এবং চিকিৎসাব্যবস্থার পতনের কারণে শিশুদের স্বাভাবিক বৃদ্ধির পথ বন্ধ হয়ে গেছে।

শিশুরোগ বিশেষজ্ঞ ডা. সিমা জিলানি বলেন, অপুষ্টি শিশুদের পুরো শরীরকে ক্ষতিগ্রস্ত করে, যার ফলে বহু অঙ্গ-প্রত্যঙ্গ একসঙ্গে বিকল হয়ে যেতে পারে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সোমবার পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও ছয়জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু। যুদ্ধ শুরুর পর থেকে এ ধরনের কারণে মোট মৃত্যু হয়েছে ১৮১ জনের, এর মধ্যে ৯৪ জনই শিশু।

এছাড়াও, সংক্রমণ ও চরম অপুষ্টিজনিত কারণে শিশুদের মধ্যে তীব্র স্নায়বিক পক্ষাঘাত বেড়ে গেছে। এই রোগে মারা গেছে আরও তিনজন।

গাজার সরকার দাবি করেছে, ইসরায়েল ইচ্ছা করে ২২ হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক গাজার ভেতরে ঢুকতে দিচ্ছে না। ফলে এটি এখন ‘ক্ষুধা, অবরোধ এবং বিশৃঙ্খলার’ স্পষ্ট নীতি হিসেবে চিহ্নিত হচ্ছে। গত ২ মার্চ থেকে গাজায় পূর্ণ অবরোধ জারি রেখেছে ইসরায়েল।

শিশু বিষয়ক আন্তর্জাতিক সংগঠন সেভ দ্য চিলড্রেন-এর মধ্যপ্রাচ্য পরিচালক আহমাদ আলহানদাভি জানান, গাজার পরিস্থিতি এখন সম্পূর্ণ বিপর্যয়কর। তিনি বলেন, এই অবরোধ, ক্ষুধা এবং পুষ্টিহীনতা দীর্ঘদিন ধরে জমে উঠেছে। এতদিনের অপুষ্টি কাটিয়ে উঠতে নিয়মিত খাবার, চিকিৎসা ও পুষ্টিকর খাদ্য সরবরাহের প্রয়োজন।

সংগঠনটি জানায়, জুলাই মাসে গাজায় তাদের ক্লিনিকে চিকিৎসা নিতে আসা ৪৩ শতাংশ অন্তঃসত্ত্বা ও স্তন্যদানকারী নারী অপুষ্টিতে ভুগছিলেন, যা মার্চ মাসের তুলনায় প্রায় তিনগুণ বেশি।

সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গাজায় শিশুখাদ্য প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। আলহানদাভি সতর্ক করে বলেন, যদিও কিছু শিশুর অপুষ্টি কাটিয়ে ওঠা সম্ভব, কিন্তু দুঃখজনকভাবে অনেক ক্ষেত্রে তা হয়তো আর সম্ভব হবে না।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৫ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬০ হাজার ৯৩৩ জন নিহত এবং দেড় লাখের বেশি মানুষ আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েক হাজার মানুষ, যাদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই ধরে নেওয়া হচ্ছে। সূত্র: আল-জাজিরা

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী মেট্রোপলিটন কলেজ আরও এগিয়ে যাবে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু