ঢাকা , মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ , ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাণীনগরে মাদক সেবির ৬মাসের কারাদন্ড ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগে গোদাগাড়ীতে বিক্ষোভ, অবরুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা আত্রাইয়ে পথরোধ করে টাকা ছিনতাইয়ের চেষ্টা: মামলার পর দুই আসামি গ্রেফতার নগরীর খড়খড়ি কমলাপুরে জমি বিরোধে সংঘর্ষ, ব্যবসায়ীর মৃত্যু বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ​নগর উন্নয়নে খাসজমি চায় রাসিক নগরীর কেদুর মোড়ে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ মতিহারে সীমানা নিয়ে সংঘর্ষে একই পরিবারের আহত ৫, হাসপাতালে ভর্তি ২ নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮ আটকের পরে হাতে, পায়ে আঘাতের চিহ্ন! ভিডিয়ো ভাগ করলেন আমিরের ভাইঝি জেন মেরি খান ওজন তো কমবেই, খেলে ফ্যাটি লিভারও সারবে, ১৫ মিনিটে বানিয়ে নিন তিন রকম স্যালাড পেট টানটান হবে, কমবে নিতম্ব-পায়ের মেদও, নটরাজাসনের সহজ পদ্ধতি শেখালেন মলাইকা ডিমের চেয়েও প্রোটিন বেশি, সঙ্গে মিলবে ফাইবার, কোন খাবারে পাবেন পুষ্টির যুগলবন্দি ৪০-এর পরেও ত্বকে চাই যৌবনের জেল্লা? রোজের ডায়েটে যোগ করুন মাত্র ৩টি খাবার হোটেলে দেহব্যবসার সন্ধান, পুলিশের অভিযানে উদ্ধার টেলিভিশন অভিনেত্রী পাকিস্তানের করাচিতে ১৪৪ ধারা জারি ২০৫০ সালে বদলে যাবে যুক্তরাষ্ট্রের বাড়িঘর, রোবটে তৈরি হবে শহর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ

বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০২:২২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০২:২২:১৪ অপরাহ্ন
বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বগুড়ার পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত হয়েছে বগুড়ার কৃতি সন্তান, দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ, আনসার- ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ডক্টর হোসনে-আরা বেগম প্রতিষ্ঠিত শীর্ষ পর্যায়ের ও আন্তর্জাতিক মানের বে-সরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসের শিক্ষা সেক্টরের আওতাধীন পরিচালিত বগুড়ার পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড  টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে।

এ দিবস পালন উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ৫ আগষ্ট আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুহাঃ সুজন শাহ-ই ফজলুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জুলাই গনঅভ্যুত্থান সম্পর্কে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন পুন্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর চিত্ত রঞ্জন মিশ্র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টিএমএসএসের উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান ও টিএমএসএস এর উপদেষ্টা বিশ্ববিদ্যালয়েরর রেজিস্ট্রার প্রফেসর আনসার আলী তালুকদার।

বক্তারা গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, তাৎপর্য এবং বর্তমান প্রেক্ষাপটে এর প্রাসঙ্গিকতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। টিএমএসএস-এর শিক্ষা সেক্টরের অধীন পরিচালিত বিশ্ববিদ্যালয় কর্তৃক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড  টেকনোলজি ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং টিএমএসএস-এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক ও বর্তমান তরুণ প্রজন্মের অহংকার বিশিষ্ট সমাজ সেবক বিসিএল গ্রুপের এমডি টি.এম আলী হায়দার।

তিনি তাঁর বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থান'র ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন "এই অভ্যুত্থান ছিল বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তৎকালীন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ কীভাবে একটি জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে, তা এই অভ্যুত্থান আমাদের শিখিয়েছে। তিনি আরও বলেন "নতুন প্রজন্মকে বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানাতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে জুলাই গণঅভ্যুত্থানের মতো ঐতিহাসিক ঘটনাগুলো থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে।

টি.এম আলী হায়দার তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশের অগ্রযাত্রায় অবদান রাখতে হবে।

প্রধান অতিথি পুণ্ড্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে বলেন "গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে এই অভ্যুত্থান এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। এমন ঐতিহাসিক ঘটনাগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় সচেতন থাকা কতটা জরুরি।" তিনি আরও বলেন, এই দিবস উদযাপনের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও ইতিহাস সচেতনতা বৃদ্ধি করা।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম-এর একান্ত সচিব সার্বিক মো. ফেরদৌস রহমান। বক্তারা তাঁদের বক্তব্যে সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি, জনগণের দুর্বার আন্দোলন এবং এর ফলে অর্জিত সাফল্য নিয়ে গভীর আলোচনা করেন। শিক্ষক-শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা আশা প্রকাশ করেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মকে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে অনুপ্রাণিত করবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮

নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী গ্রেপ্তার ৮