ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ , ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন নিয়ামতপুরে জুলাই শহীদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা রাজশাহীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব শুরু রাজপাড়ায় গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ​ভূমিমন্ত্রী আগামীকাল দুই দিনের সফরে রাজশাহী আসবেন পীরগঞ্জে জুলাই শহিদ দিবসে আলোচনা সভা স্বামী-সন্তানকে হত্যার ভয় দেখিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে রাজশাহীতে ছাত্রদলের স্মরণসভা বিধবা নারীকে পিটিয়ে হাত-বুকের হাড় ভেঙে দিলেন আ.লীগ নেতা নদীতে গোসলে নেমে পানিতে ডুবে ৪ শিক্ষার্থীর মৃত্যু বিচ্ছেদের পরে অর্জুনের সঙ্গে নাম জড়াল মৌনীর, ক্ষোভপ্রকাশ ক্রিস্টলের জুলাই শহিদ দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু নীতিমালা লঙ্ঘন করে সেচ মটর স্থাপন জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি ‘অটোপাসের’ অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাই নদীতে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার, দুই দিন পর মিলল সন্ধান বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁ মান্দা উপজেলায় বেড়েছে ডিঙ্গি নৌকার চাহিদা হরমুজকে ইরানের ‘দখলমুক্ত’ করতে আমেরিকার জোড়া হানা মহান মুক্তিযুদ্ধের পরে জুলাই আন্দোলন হচ্ছে বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন: বিভাগীয় কমিশনার

বিবাহবিচ্ছেদের রেশ কাটতেই নতুন সম্পর্কে দক্ষিণী তারকা!

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০১:৪৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০১:৪৮:৫২ অপরাহ্ন
বিবাহবিচ্ছেদের রেশ কাটতেই নতুন সম্পর্কে দক্ষিণী তারকা! বিবাহবিচ্ছেদের রেশ কাটতেই নতুন সম্পর্কে দক্ষিণী তারকা!
বিনোদন জগতে নতুন প্রেম? দক্ষিণী অভিনেতা ধনুষের বিবাহবিচ্ছেদ হয়েছে, খুব বেশি দিন হয়নি। এর মধ্যেই নাকি নতুন প্রেম খুঁজে পেয়েছেন তিনি। ‘সীতা রমন’খ্যাত অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে নাকি তিনি প্রেম করছেন। সমাজমাধ্যমের একটি ভিডিয়োকে ঘিরে এই নতুন গুঞ্জন তৈরি হয়েছে বিনোদন জগতে। সম্প্রতি একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে দু’জনকে।

কিছু দিন আগেই, ১ অগস্ট জন্মদিন ছিল ম্রুনাল ঠাকুরের। অভিনেত্রীর সেই তারকা খচিত জন্মদিনে ধনুষ আসার পর থেকেই এই জল্পনা তৈরি হয়েছে। জন্মদিনের এই অনুষ্ঠান থেকেই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে, ম্রুণালের হাত ধরে রয়েছেন ধনুষ। হাত ধরেই তাঁরা বেশ ঘনিষ্ঠ ভাবে কথা বলছেন। এই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর থেকেই নেটাগরিকের মনে প্রশ্ন উঠেছে,ধনুষ ও ম্রুণাল কি প্রেম করছেন?

এই জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে আরও একটি ঘটনা। সম্প্রতি মুক্তি পেয়েছে ম্রুণালের ছবি ‘সন অফ সর্দার ২’। সেই ছবির বিশেষ প্রদর্শন দেখার জন্য মুম্বই উড়ে গিয়েছিলেন ধনুষ। সেই প্রদর্শন থেকেও একটি ভিডিয়ো ছড়িয়েছে সমাজমাধ্যমে। সেখানেও ম্রুণাল ও ধনুষকে একসঙ্গে দেখা গিয়েছে। বেশ ঘনিষ্ঠ ভাবেই কথা বলছিলেন বলে মনে করছেন নেটাগরিকেরা। একজন সমাজমাধ্যমে লিখেছেন, “এখনও হয়তো আমরা নিশ্চিত নই। কিন্তু কিছু তো একটা চলছে দু’জনের মধ্যে।” তবে এই প্রথম নয়। এর আগেও কণিকা ঢিলোঁর পার্টিতে একসঙ্গে দেখা গিয়েছিল ধনুষ ও ম্রুণালকে। অভিনেতার আসন্ন ছবি ‘তেরে ইশক মে’-কে ঘিরে এই পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন কণিকা। সেখানেও ধনুষ ও ম্রুণালকে একসঙ্গেই দেখা গিয়েছিল। এই জল্পনায় এখনও কোনও প্রতিক্রিয়া আসেনি দুই তারকার তরফ থেকে।

২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে পথ আলাদা হয়ে যায় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তাঁরা বিবাহিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি

জনগণের সেবক হিসেবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি