ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছেঁড়া পোশাক ও রক্তাক্ত হয়ে বাড়ি ফেরে স্কুলছাত্রী, অতঃপর... অশ্লীল চ্যাটিং ও পরকীয়া করে ‘বড় মাশুল’ গুনলেন প্রধান শিক্ষক ঘুমন্ত গৃহবধূর দুই কান ছিঁড়ে সোনা লুট নিয়ামতপুরে বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন এমপি মোস্তাফিজুর রহমান বাবার চোখের সামনেই হারিয়ে গেল সোহাগী, পুকুর থেকে উঠল নিথর দেহ আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, রাজশাহী বিভাগে দ্বিতীয় মানসীও পেলেন সম্মাননা হাতে চলে কাঁচি, হৃদয়ে বাজে সুর সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী গ্রেপ্তার তানোরে শরিফ উদ্দিন মুন্সীর নলকুপ প্রদান রাণীশংকৈলে জামায়াতের উপজেলা নায়েবে আমিরের জানাজায় হাজারো মুসুল্লির ঢল:এলাকায় শোকের ছায়া আজ ফুলবাড়ী দিবস: কেমন আছেন নিহত তিন যুবকের পরিবার? দিবসেই শুধু কদর বাড়ে তাদের! তানোরে স্কুলের জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু গুরুদাসপুরে নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু দেড় মাসেও হদিস মেলেনি চুরি যাওয়া গরুর রাণীনগরে ১মাসেও উদ্ধার ৫গরুর মালিক পায়নি পুলিশ ​ কেমন আছেন ফুলবাড়ী কয়লাখনি বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পঙ্গুত্ববরণকারী বাবলু রায়? রাণীনগরে অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ৬জন নারী-পুরুষ আটক রাসূল (সা.)সারা জাহানের জন্য রহমত স্বরূপ। আজ ফুলবাড়ী দিবস: উন্মুক্ত পদ্ধতির কয়লাখনি বিরোধী আন্দোলনের ২০ বছর রাণীনগরে সার ডিলার ফটিকের ৩০হাজার টাকা জরিমানা

আগুনে পুড়ে গিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ১০:২৩:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ১০:২৩:৩৪ অপরাহ্ন
আগুনে পুড়ে গিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার আগুনে পুড়ে গিয়ে হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার
হাসপাতালে ভর্তি করানো হল ব্রাজিলের প্রাক্তন ফুটবলার লুসিয়োকে। বাড়িতেই একটি দুর্ঘটনার জেরে পুড়ে গিয়েছেন তিনি। শরীরের একাধিক জায়গায় ক্ষত তৈরি হয়েছে। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকেরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন তাঁকে।

হাসপাতালের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, লুসিয়ো এখন স্থিতিশীল রয়েছেন। জেগেও আছেন। প্রয়োজনীয় সব চিকিৎসাই দেওয়া হচ্ছে তাঁকে। শরীরের যে সব জায়গা পুড়ে গিয়েছে সেখানে বিশেষ ভাবে নজর দেওয়া হয়েছে।

লুসিয়োর স্ত্রী মারিলিয়া ফর্গিয়ারিনি ব্রাজিলের এক সংবাদপত্রে জানিয়েছেন, ব্রাসিলিয়ায় নিজের বাড়িতেই দুর্ঘটনার শিকার হয়েছেন তাঁর স্বামী। বায়োইথানল পরিচালিত একটি জৈবিক চিমনির বিস্ফোরণের কারণে আহত হয়েছেন লুসিয়ো। আঘাত এতটাই গুরুতর ছিল যে তাঁকে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করানো হয়। বেশ কিছু ক্ষণ জ্ঞানও ছিল না তাঁর।

২০১৯ সালে ফুটবল থেকে অবসর নেন লুসিয়ো। তবে মনে থাকবে ২০০২-এ ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার জন্য। পাশাপাশি ২০১০-এ ইন্টার মিলানকে চ্যাম্পিয়ন্স লিগও জেতান। ক্লাবজীবনে বায়ার লেভারকুসেন, বায়ার্ন মিউনিখ, ইন্টার এবং জুভেন্টাস ছাড়াও ব্রাজিলের সাও পাওলো এবং পামেইরাসের হয়ে খেলেছেন লুসিয়ো।

ইন্টারে থাকার সময় দু’টি সিরি এ খেতাব, দু’টি কোপ্পা ইটালিয়া, চ্যাম্পিয়ন্স লিগ, সুপারকোপা ইটালিয়ানা এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। বায়ার্নের হয়ে তিনটি বুন্দেশলিগা জিতেছেন। ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ছাড়াও জিতেছেন কনফেডারেশন কাপ। ২২ বছরের ফুটবলজীবনে লুসিয়ো জিতেছেন ১৭টি ট্রফি।

ভারতে এসে আইএসএলেও খেলেছেন লুসিয়ো। ২০১৫-১৬ মরসুমে গোয়ার হয়ে ১৬টি ম্যাচ খেলেছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০

মহানগরীজুড়ে পৃথক অভিযানে জুয়া ও মাদক কারবারী গ্রেফতার ১০