ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পবার চক জামিরায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ “দিনদুপুরে তিন বাড়িতে হানা, পুঠিয়ায় বাড়ছে চুরি-আতঙ্ক” নিয়ামতপুরে স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী যুবকের মৃত্যু, আটক ৩ সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত রাণীশংকৈলে একই এলাকায় নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল তানোরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাণীশংকৈলে তীরনই নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন ভারতের পর দুবাইয়ে হয়রানি, ইরানি মডেলকে ঘিরে রহস্য শালিনীর আপত্তিকর ভিডিও ফাঁস, তীব্র ক্ষোভ অভিনেত্রীর তোর চৌদ্দ গোষ্ঠীকে জেল-হাজতের ভাত খাওয়াব: নায়িকা পলি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ প্রশাসন পৌঁছানোর আগেই বাল্যবিয়ে সারলেন ছাত্রীকে নিয়ে উধাও হওয়া মৌলভী চলন্ত ট্রেনের ক্যান্টিনে হঠাৎ নারী যাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ভুয়া প্রতিবন্ধী স্কুল খুলে লাখ লাখ টাকা আত্মসাৎ চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে কৃষকের পা বিচ্ছিন্ন বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যালয়ের অফিসকক্ষেই শিক্ষক-শিক্ষিকার অনৈতিক সম্পর্ক, অতঃপর... বিদ্যুৎমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

‘নিজের বউকে বলুন...’, রেগে আগুন শ্রীময়ী! কাঞ্চনের সঙ্গে ছবি ঘিরে ফের শোরগোল?

  • আপলোড সময় : ০৫-০৮-২০২৫ ০১:৩৬:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৮-২০২৫ ০১:৩৬:৪৮ অপরাহ্ন
‘নিজের বউকে বলুন...’, রেগে আগুন শ্রীময়ী! কাঞ্চনের সঙ্গে ছবি ঘিরে ফের শোরগোল? ‘নিজের বউকে বলুন...’, রেগে আগুন শ্রীময়ী! কাঞ্চনের সঙ্গে ছবি ঘিরে ফের শোরগোল?
সোমবার রাতে সমাজমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। যে ছবিতে দেখা যাচ্ছে, সমুদ্র সৈকতে ক্যামেরার সামনে হাসিমুখে দাঁড়িয়ে রয়েছেন কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী। অভিনেত্রীর পরনে সৈকত ভ্রমণের উপযোগী পোশাক। সম্ভবত তাইল্যান্ডের কোনও এক সৈকতে ঘুরতে গিয়েছিলেন তাঁরা। সেই ছবি পোস্ট করতেই কটাক্ষের বন্যা। কাঞ্চন তো শুধু অভিনেতা নন, তিনি তৃণমূল বিধায়কও। ফলে তাঁর কোনও ছবি দেখলে হাজার ধরনের প্রশ্ন তৈরি হয় আমজনতার মনে। তেমনই যুগলের ছবি দেখে এক জন মন্তব্য করলেন, ‘বিধায়ক মহাশয়ের থেকে আমরা কী শিক্ষা পেলাম?’

এই মন্তব্য পড়েই তেলে-বেগুনে জ্বলে উঠেছেন শ্রীময়ী। সচরাচর কারও মন্তব্যের জবাব দেন না তিনি। এমনকি তাঁর মন্তব্য বাক্সে সকলের জন্য উন্মুক্ত, তেমনও নয়। বিয়ের পর থেকে বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ছে না। তাই এ বার আর চুপ থাকলেন না শ্রীময়ী।

অভিনেত্রী লিখলেন, “আপনি যে পর্যায়ে আছেন তাতে কোনও শিক্ষাই আপনাকে শিক্ষিত করতে পারবে না। কারণ, এই বয়সে এসে আপনার মা-ই আপনাকে কোনও শিক্ষা দিতে পারলেন না। নিজের বউকে বলুন যদি আপনাকে কোনও শিক্ষা দিতে পারেন। তা হলে অন্যের বউয়ের ফেসবুকে গিয়ে তাঁকে ‘হট’ বলতে হবে না।”

যদিও খানিক পরেই এই মন্তব্য মুছে দিয়েছেন শ্রীময়ী। এই মুহূর্তে বাড়িতে একরত্তিকে সামলাতে ব্যস্ত অভিনেত্রী। কিছু দিন শুধু পরিবারকে সময় দিতে চান। তাই ‘বুলেট সরোজিনী’ ধারাবাহিক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে, আগামী দিনে কাঞ্চন এবং শ্রীময়ীকে কোনও এক রিয়্যালিটি শো-এ একসঙ্গে দেখা যেতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক